খেলা

T20 World Cup 2022: ভারত ও পাকিস্তান কিভাবে সেমিফাইনালে উঠবে? জেনে নিন সমীকরণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এর লড়াই এখন জমজমাট। ইতিমধ্যে ভারতীয় দল নিজেদের প্রথম তিনটি খেলার মধ্যে দুটি খেলায় জয় লাভ করে বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ৫ পয়েন্ট অর্জন করে বর্তমানে এই তালিকার শীর্ষে রয়েছে। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অবস্থা অবশ্য আরও করুন, পরপর দুটি ম্যাচে লজ্জা জনক পরাজয়ের পর বর্তমানে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

সুপার-১২ এর পর্ব শেষ হওয়ার আগে গুঞ্জন উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নিয়ে। ভারতের সাথে কোন দল দ্বিতীয় গ্রুপ থেকে সেমিফাইনালে পৌঁছাবে তা নিয়ে চলছে ভবিষ্যৎবাণী। যদিও সেমিফাইনালে পৌঁছানোর লড়াইয়ে ভারতের পাশাপাশি এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে জটিল সূত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে পারে পাকিস্তান। চলুন দেখে নেওয়া যাক কোন সমীকরণে সেমিফাইনালে পৌঁছাবে ভারত-পাকিস্তান।

কিভাবে ভারত পৌঁছাবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের মাধ্যমে নিজেদের যাত্রা শুরু করেছিল টিম ইন্ডিয়া। এরপর নেদারল্যান্ডসকে হারিয়ে ৪ পয়েন্ট অর্জন করে পয়েন্টস টেবিলের শীর্ষে পৌঁছায় ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জা জনক পরাজয়ের পর এক ধাপ পিছিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রোহিত শর্মার দল। তবে ভারতের সামনে প্রতিপক্ষ এখন বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। দুর্বল দুটি দলকে পরাজিত করে খুব সহজেই সেমিফাইনাল নিশ্চিত করবে ব্লু-বাহিনী।

পাকিস্তান কিভাবে পৌঁছাবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তানের জন্য। এর কারণ অবশ্য প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজয় এবং দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে লজ্জা জনক হার। যদিও তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে পরাজিত করে ২ পয়েন্ট অর্জন করেছে পাকিস্তান, তবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে হলে এখন নির্ভর করতে হবে ভাগ্যের উপর। নিজেদের বাকি থাকা দুটি ম্যাচে (যথা পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান-বাংলাদেশ) বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। অন্যদিকে প্রার্থনা করতে হবে, ভারত নিজেদের বাকি থাকা দুটি ম্যাচে যেন পরাজিত হয় কিংবা দক্ষিণ আফ্রিকা নিজেদের বাকি থাকা দুটি ম্যাচে পরাজিত হয়। একমাত্র তবেই সেমিফাইনালে পৌঁছাবে বাবর আজমরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026