কেরিয়ার

India post payment bank: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে রয়েছে ব্যাপক কর্মখালি, জানুন কিভাবে করবেন আবেদন

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে এবং সেই মর্মে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্ত সংস্থার ওয়েবসাইটে। ইনফরমেশন টেকনোলজি, প্রোডাক্ট, অপারেশন, রিস্ক ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ইনফরমেশন সিকিউরিটি বিভাগে বিভিন্ন স্কেলে একাধিক শূন্য পদ রয়েছে। এই বিভাগে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, চীফ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার পদে এই মুহূর্তে কর্মখালি রয়েছে। তাই এই পদে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি সমস্যার ওয়েবসাইটে এপ্লাই করতে পারবেন।

আবেদনের জন্য ১ ফেব্রুয়ারি ২০২৩ অনুযায়ী আপনার বয়স হতে হবে ২৩ বছর থেকে ৫৫ বছরের মধ্যে। এর পাশাপাশি পদ অনুযায়ী তিন থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা আপনার কাছে থাকতে হবে। নির্দিষ্ট স্কেল অনুযায়ী প্রতি মাসে আপনি ১ লক্ষ ১৮ হাজার থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।

যারা এই চাকরি করতে ইচ্ছুক তাদেরকে প্রথমে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোম পেজ থেকে ক্যারিয়ারে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বরাদ্দ টাকা আপনাকে জমা দিতে হবে এবং আবেদন প্রক্রিয়া ২২ মার্চ ২০২৩ দুপুর বারোটা পর্যন্ত চালু থাকবে।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026