Categories: নিউজ

একদিনে সংক্রমণ ১৩ হাজার ছুঁইছুঁই, আতঙ্কে কাঁপছে দেশবাসী

দেশে প্রতিদিনই রেকর্ড সংক্রমণ ঘটছে। কিছুতেই যেন লাগাম টানা যাচ্ছে না। পঞ্চম দফার লকডাউনের আনলক ১-এ লাগাম ছাড়া সংক্রমণ ঘটেই চলেছে। প্রায় রাজ্যেই কম বেশি করোনা সংক্রমণ বাড়ছে। শুধু সংক্রমণ নয়, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত গোটা বিশ্বের মধ্যে ৪ নম্বরে চলে এসেছে। আর মৃতের সংখ্যার নিরিখে অষ্টম স্থানে চলে এসেছে ভারত। আর ধীরে ধীরে এই সংখ্যা বৃদ্ধি মানুষের মনে আশঙ্কার সৃষ্টি করছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১২,৮৮১ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক রেকর্ড বৃদ্ধি। এই রেকর্ড প্রতিদিনই প্রায় ভাঙছে। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৬৬ হাজার ৯৪৬ জন। আর শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৩৪ জনের। এই নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ২৩৭ জন। গতকাল দেশে মৃতের সংখ্যা সব থেকে বেশি হয়েছিল। ফলে একদিনেই মৃতের সংখ্যার অনেকটাই বৃদ্ধি হয়েছিল।

মহারাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা দেশের মধ্যে সর্বাধিক। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৭৫২ জন আর মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৫১ জন। দেশের মধ্যে বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণের মাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। সেই রাজ্যগুলি হল- তামিলনাড়ু, দিল্লি, গুজরাট। প্রতিদিনই নতুন করে মানুষ করোনা সংক্রমিত হচ্ছেন। এদিকে বাংলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাংলাতে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৩০০ জন। মৃত্যু হয়েছে ৫০৬ জনের। কলকাতাতে সংক্রমণ ও মৃতের সংখ্যা সবথেকে বেশি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026