চীনে এখন মহামারীর আকার নিয়েছে করোনা ভাইরাস। যার জেরে মৃত্যু বেড়েছে চীনে। চীন থেকে আসা বা চীন হয়ে আসা সমস্ত যাত্রীদের ভারতের প্রায় সব বিমানবন্দরে চলছে স্ক্যানিং।
কিন্তু এত নজরদারির পরেও আটকানো গেলো না করোনা ভাইরাসের মারণ থাবা। দক্ষিণ ভারতের কেরালায় একজন ছাত্রের খোঁজ মিলল, এই নিয়ে তিনজনের খোঁজ মিলেছে কেরালায় যারা এই ভাইরাসে সম্প্রতি আক্রান্ত। গত মাসে তিনি চীনের উহান নামক শহর থেকে ভারতে ফেরে। গত মাসে চীনে করোনা ভাইরাসের ফলে মৃত্যু হয়েছে ৩৫০ এরও বেশি মানুষের। সেই মৃত্যুর কেন্দ্রস্থল থেকে তিন ছাত্র ভারতে আসার পর তাদের মধ্যে ওই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে।
আরও পড়ুন : থাইল্যান্ডের একদল চিকিৎসক আবিষ্কার করলেন করোনা ভাইরাসের ওষুধ
তৃতীয় যে ছাত্রটি করোনা ভাইরাসে আক্রান্ত তাকে বর্তমানে কাসারাগড়ের কাঞ্জানগড় হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এই শহরটি অবস্থিত উত্তর কেরালায়।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, তারা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, ইতিবাচক চিকিৎসার ফলে রুগীরা এখন স্থিতিশীল। তাদের জন্য চিকিৎসকরাও সর্বদা সতর্ক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…