নিউজ

আটক সেনাকে চিনের হাতে তুলে দিল ভারত

লাদাখ: ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই আটক সেনাকে চিনের হাতে তুলে দিল ভারত। ২ দিন আগেই লাদাখ সীমান্তে ভারতীয় সেনার হাতে আটক হয় এক চিন সেনা। তবে ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই চিনা সেনাকে ফিরিয়ে দিল ভারত। জানা গিয়েছে, সোমবার এ নিয়ে চুশূল-মোল্ডোতে বৈঠকে বসে দুই দেশ। সেখানেই ধৃত সেনাকে পিপলস্‌ লিবারেশন আর্মি (পিএলএ)-র হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ৮ জানুয়ারি প্যাংগং শো হ্রদের দক্ষিণে প্রকৃত নিয়ন্ত্ররেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল এক চিনা সেনা। তার পরই ভারতীয় সেনার হাতে ধরা পড়েন তিনি। এর পরই এক বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছিল ভারত। সেই সঙ্গে জানানো হয়েছিল, পরিস্থিতি পর্যালোচনা করে এবং সমস্ত রকম প্রোটোকল মেনে চিনের হাতে তুলে দেওয়া হবে ওই সেনাকে।

কী ভাবে ওই সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। যদিও তাদের এক সেনা আটকের কথা জানার পরই চিন দাবি করেছিল, পথভ্রষ্ট হয়েই নাকি ওই সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। বিষয়টি সত্যি কি না, তা খতিয়ে দেখা শুরু করে ভারতও। পরে সেনার এক সূত্র মারফৎ জানা যায়, চিনা সেনা যে ভুল করেই ঢুকে পড়েছিলেন, সেটা নিশ্চিত হওয়া গিয়েছে। এর পরই ওই সূত্র জানায়, আটক সেনাকে প্রয়োজনীয় শীতবস্ত্র, খাবার এবং চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। খুব শীঘ্রই চিনের হাতে তুলে দেওয়া হবে তাঁকে

এই বিষয়টি নিয়েই সোমবার বৈঠকে বসে দু’পক্ষ। সূত্র মারফত জানা গিয়েছে, সমস্ত রকম প্রোটোকল মেনেই আটক সেনাকে চিনের হাতে তুলে দেওয়া হয়েছে। এই প্রথম নয়, গত বছরের অক্টোবরেও দক্ষিণ লাদাখের চুমার-ডেমচক এলাকায় সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন পিএলএ-র এক কর্পোরাল। তখনও চিন একই ভাবে দাবি করেছিল, ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল ওই সেনা। যদিও পরে প্রোটোকল মেনে চুশূল-মলডো পয়েন্টে চিনের হাতে তুলে দেওয়া হয়েছিল আটক সেনাকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026