খেলা

IND Vs SL: আজ মুখোমুখি ভারত-শ্রীলংকা, সম্ভাব্য একাদশ নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা

টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে অনেক আগেই, তাই নিঃসন্দেহে ওডিআই সিরিজে ভারতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে চাইবে টিম শ্রীলংকা। তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে আজ ভারতের বিরুদ্ধে মাঠে নামবে লঙ্কান বাহিনী। এদিকে দীর্ঘ বিরতির পর জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা সহ বিরাট কোহলি, কে এল রাহুল, মোহাম্মদ সামির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে ভারতের প্রথম একাদশে কারা সুযোগ পাবেন তা নিয়ে ইতিমধ্যে উঠেছে একাধিক প্রশ্ন। চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ-

ওপেনিং জুটি: শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে অবশ্যই ওপেনিং ব্যাটসম্যান হিসেবে লক্ষ্য করা যাবে অধিনায়ক রোহিত শর্মাকে। পাশাপাশি ব্যাট হাতে বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন ঈশান কিষান। তাই আজকের ম্যাচে ভারতীয় একাদশে তার জায়গা একপ্রকার নিশ্চিত।

মিডল অর্ডার: রোহিত শর্মার পাশাপাশি দলে প্রত্যাবর্তন করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিং অর্ডারের তৃতীয় পজিশনে তার জায়গা নিশ্চিত। পাশাপাশি চতুর্থ বিকল্প হিসেবে দলে জায়গা পেতে পারেন শ্রেয়াস আইয়ার। এছাড়া পঞ্চম ব্যাটসম্যান হিসেবে কে এল রাহুলের পরিবর্তে জাতীয় দলে অন্তর্ভুক্ত হতে পারেন বিধ্বংসী ব্যাটসম্যান সূর্য কুমার যাদব।

অলরাউন্ডার: শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজে রোহিত শর্মার ডেপুটি হিসেবে কাজ করবেন হার্দিক পান্ডিয়া। সুতরাং দলে তার জায়গা একপ্রকার নিশ্চিত। পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা অক্ষর প্যাটেলকে একাদশে সুযোগ দিতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।

বোলার: আজ শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ভারতীয় দলে বোলিং বিভাগের নেতৃত্ব দিতে পারেন অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ সামি। পাশাপাশি দ্বিতীয় পেসার হিসেবে মোহাম্মদ সিরাজের দিকে লক্ষ্য রাখতে পারেন রোহিত শর্মা। তৃতীয় পেসার হিসেবে রোহিত শর্মা ভরসা করতে পারেন স্পিড স্টার উমরান মালিকের উপর।এছাড়া স্পিনার হিসেবে ভারতীয় একাদশে সুযোগ পেতে পারেন চায়না ম্যান কুলদীপ যাদব।

শ্রীলংকার বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, উমরান মালিক, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি এবং মোহাম্মদ সিরাজ।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026