নিউজ

আরব সাগরের তৈরি হচ্ছে ঝড়, আগামী ৪৮ ঘণ্টায় ধেয়ে আসছে

শনিবার ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে যে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর একটি নিম্নচাপের অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সতর্ক করে দিয়ে আবহাওয়া দপ্তর যে, নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে ৩ রা জুনের মধ্যে মহারাষ্ট্র ও গুজরাটের দিকে অগ্রসর হতে পারে।

আইএমডি জানিয়েছে, ‘আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হবে। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে আরও নিম্নচাপের শক্তি তীব্রতর হবে। এরপরই তা উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ৩ রা মে পর্যন্ত গুজরাট এবং উত্তর মহারাষ্ট্রের দিকে যাওয়ার জন্য অগ্রসর হবে।’

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে, আরব সাগরের উপর নিম্নচাপের সম্ভাবনা তৈরি হওয়ার ফলে আগামী ১ জুন থেকে কেরালায় বর্ষা চলে আসতে পারে। আইএমডি জানিয়েছে, ‘দক্ষিণ-পূর্ব ও পূর্ব আরব সাগরের উপর সৃষ্টি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে কেরালার উপর দক্ষিণ-পশ্চিম বর্ষা শুরু হবে। বৃষ্টি হওয়ার জন্য ১ লা জুন থেকে পরিস্থিতি অনুকূল হয়ে উঠবে।’

আরব সাগরের উপর ক্রমবর্ধমান ঝড়ের কারণে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যে মাছ ধরার কার্যক্রম সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করেছেন। গতকাল সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় বিজয়ন বলেন, ‘ভারত আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে যে জুনের প্রথম সপ্তাহের মধ্যে বর্ষা দক্ষিণ-পশ্চিম কেরালা উপকূলে পৌঁছে যাবে। পরের পাঁচ দিনের মধ্যে রাজ্য বৃষ্টিপাত হবে। কেরালার উপকূলে মাছ ধরা এবং দক্ষিণ পূর্ব আরবীয় সমুদ্রে যাওয়া আসা মধ্যরাত থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।’

Anirban Kundu

Recent Posts

আগুন ফর্মে তারকা ক্রিকেটার, IPL 2026 শুরুর আগেই লটারি পেল CSK!

আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…

March 28, 2026

৪৯,৯৯৯ টাকায় Ola Electric! চৈত্র সেলে ধামাকা অফার, ৮ বছর নিশ্চিন্তে চালান স্কুটার

ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…

March 28, 2026

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026