ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ICC T20 World Cup 2024: সেরা ১৫ জনকে বাছাই করে নিল BCCI, টি টোয়েন্টি বিশ্বকাপে কারা জায়গা পেলেন, রইল টিম লিস্ট

রোহিত শর্মার নেতৃত্বে এ বছর ক্রিকেট বিশ্বকাপে অবতীর্ণ হতে চলেছে ভারত। এই বিশ্বকাপ নিয়ে ভারতে দর্শকদের মধ্যে একটা বিরাট উন্মাদনা রয়েছে। আর বিশ্বকাপের দলে রয়েছে এক ঝাঁক চমক। নানা প্রশ্ন ছিল টিম নির্বাচন নিয়ে। তবে এবারে দীর্ঘ আলোচনার পরে এক ঝাঁক চমক নিয়ে ঘোষিত হয়ে গেল ভারতীয় দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরমেন্স কে গুরুত্ব দিয়েই এই দল নির্বাচিত হয়েছে বলেই বোঝা যাচ্ছে। এই দলের অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মা এবং সহ অধিনায়ক হবেন হার্দিক পান্ডিয়া।

জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। আমেদাবাদে বোর্ডের দল নির্বাচনী বৈঠকে ভোট সচিব জয় শাহ, নির্বাচক প্রধান অজিত আগরকড় থেকে শুরু করে সবাই ছিলেন উপস্থিত। সেখানেই দীর্ঘ আলোচনার পরে ঘোষিত হয় ভারতীয় দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্স কে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরমেন্স কোনটাতেই খুব একটা ভরসা দিতে না পারলেও, যেহেতু তার অভিজ্ঞতা অনেক বেশি, তাই এবারের বিশ্বকাপে তার উপর এই ভরসা রেখেছে ভারতীয় দল। তার জায়গা নিয়ে সন্দেহ থাকলেও টিমে সুযোগের পাশাপাশি সহ অধিনায়কত্ব দেওয়া হয়েছে তাকে।

বিশ্বকাপের স্কোয়াডে আলোচনা ছিল উইকেট কিপারের জায়গাটা নিয়ে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়ে সবাইকে একেবারে চমকে দিয়েছেন ঋষভ পন্থ। তিনি এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে তিনি ভালো ব্যাটিং করছেন। তার পাশাপাশি দুর্দান্ত উইকেটকিপিং করে ক্যাচ ধরছেন এবং স্টাম্প আউট করছেন। তবে তিনি ছাড়াও এই দৌড়ে ছিলেন ঈশান কিষাণ এবং জিতেশ শর্মা। ঋষভের অনুপস্থিতিতে ভারতীয় টি-টোয়েন্টি দলে দুজনকেই দেখা গিয়েছিল। তবে তারা দুজনেই খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি। তাই এবারে দলে রাখা হয়েছে ঋষভকে। অন্যদিকে আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্স করা সঞ্জু স্যামসানকে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে রাখা হয়েছে। তবে লোকেশ রাহুলের জায়গা কিন্তু হয়নি

পুরো টিমের কথা বলতে গেলে, এই ভারতীয় দলে অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা, রয়েছেন যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, উইকেট কিপার ঋষভ পন্থ , দ্বিতীয় উইকেট কিপার সঞ্জু স্যামসন, ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যূজবেন্দ্র চাহাল, অর্ষদীপ সিং, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ। অন্যদিকে রিজার্ভ বেঞ্চে আছেন, শুভমন গিল, রিংকু সিং, খলিল আহমেদ, এবং আবেশ খান।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026