খেলা

মোহালিতে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, প্রথম ম্যাচে মাঠে নামবে ভারতের এই শক্তিশালী একাদশ – IND vs AUS

আসন্ন ওডিআই বিশ্বকাপের পূর্বে এটাই ভারতের শেষ প্রস্তুতি সিরিজ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ২২শে সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আমরা আপনাদের জানিয়ে রাখি, আগামী ২২শে সেপ্টেম্বর কে এল রাহুলের নেতৃত্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। খেলাটি মোহালি আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুপুর ১:৩০ টা থেকে।

ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ উপলক্ষে শক্তিশালী দুটি স্কোয়াড ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে প্রথম দুই ম্যাচে কে এল রাহুলকে অধিনায়ক করে সহ অধিনায়কের দায়িত্বে রাখা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। পাশাপাশি প্রথম দুটি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত, শর্মা বিরাট কোহলি সহ হার্দিক পান্ডিয়াকে। যদিও সিরিজের শেষ ম্যাচে দলে প্রত্যাবর্তন করবেন এই তিন তারকা ক্রিকেটার।

দেখে নিন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে কেমন হতে চলেছে ভারতের শক্তিশালী একাদশ-

বিগত দিনের পারফরমেন্স এবং ধারাবাহিকতার উপর ভিত্তি করে নিঃসন্দেহে ওপেনিং করবেন ভারতের দুই তরুণ ক্রিকেটার শুভমান গিল এবং ঈশান কিষাণ। দুজনেই প্রথম পাওয়ার প্লে-তে অসম্ভব গতিতে রান তুলতে বেশ পারদর্শী। তৃতীয় এবং চতুর্থ স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন শ্রেয়াস আইয়ার এবং অধিনায়ক কে এল রাহুল। এছাড়া পঞ্চম স্থানে মাঠে নামবেন ভারতের বিধ্বংসী ক্রিকেটার সূর্য কুমার যাদব।

যদি মিডিল অর্ডারের কথা বলি, সে ক্ষেত্রে এক ঝাঁক অলরাউন্ডার দেখা যাবে ভারতের একাদশে। রবীন্দ্র জাদেজার পাশাপাশি ওয়াশিংটন সুন্দর এবং রবিচন্দ্রন অশ্বিন দায়িত্ব নেবেন বলের পাশাপাশি ভারতের স্কোর দীর্ঘ করার। যেখানে পেস বোলার হিসেবে দেখা যাবে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং মোহম্মদ সামিকে।

ভারতের শক্তিশালী একাদশ: শুভমান গিল, ঈশান কিশাণ, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026