খেলা

Indian cricketer: নিজের জন্য নিজেই গর্ত খুড়লেন ভারতীয় এই ক্রিকেটার, এক ম্যাচেই ধ্বংসের পথে ক্যারিয়ার

বর্তমানে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচ খেলতে ব্যস্ত রয়েছে। ইতিপূর্বে সিরিজের প্রথম ম্যাচে এক ইনিংস সহ ১৩২ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে আশানুরূপ সূচনা করতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত এই টেস্ট সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সিরিজে নিজের কফিনের শেষ পেরেকটি পুঁতে দিয়েছেন ভারতীয় এক ক্রিকেটার।

ঋষভ পন্থের মর্মান্তক গাড়ি দুর্ঘটনার কারণে ভারতীয় দলে তার স্থানে খেলার সুযোগ পেয়েছেন কেএস ভরত। পাশাপাশি অতিরিক্ত উইকেট রক্ষক হিসেবে ভারতীয় স্কোয়াডে রয়েছেন ঈশান কিষাণ। তবে সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচে ঈশান কিষাণকে ছেড়ে কেএস ভরতের উপর ভরসা রেখেছিল ভারতীয় দল। কিন্তু সেই ভরসার যোগ্য দাম দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এই ক্রিকেটার। যদিও ব্যাট হাতে লম্বা ইনিংস খেলার ক্ষমতা রয়েছে কেএস ভরতের।

আপনাদের জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারত জয়লাভ করলেও ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন ভরত। সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেছিলেন তিনি। এদিকে বিগত দিনের রেকর্ডের উপর নির্ভর করে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পান তিনি। তবে সেই ম্যাচেও ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন কেএস ভরত।

এদিন টপ অর্ডারে চরম ব্যাটিং বিপর্যয়ের পর যখন তার কাছ থেকে একটি লম্বা ইনিংস আশা করছিল ভারতীয় দল তখন মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম দুটি ম্যাচে ব্যাট হতে চরম ব্যর্থতার পর ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, সিরিজের বাকি দুটি ম্যাচে আর ভারতীয় একাদশে সুযোগ পাবেন না কেএস ভরত। শুধু তাই নয়, যদি ঈশান কিষাণ ব্যাট হাতে বিস্ফোরক পারফরমেন্স উপহার দিতে পারেন তবে আন্তর্জাতিক টেস্ট ম্যাচে ভরতের ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে পারে বলে মনে করছেন তারা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026