খেলা

IND vs AUS World Cup Final 2023: অস্ট্রেলিয়ার এই ৫ ক্রিকেটার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করতে পারে

আর মাত্র ঘন্টা কয়েকের অপেক্ষা, তারপর বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দুই দেশ তথা ভারত-অস্ট্রেলিয়া। একদিকে, ষষ্ঠ বারের জন্য শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। অন্যদিকে, তৃতীয় বারের জন্য শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে ভারত। দুই মহাশক্তি ধর দলের লড়াই দেখতে ইতিমধ্যে স্টেডিয়াম চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। তবে ভারতের এই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করতে পারে অস্ট্রেলিয়ার এই ৫ বিধ্বংসী ক্রিকেটার। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

১. ডেভিড ওয়ার্নার: ভারতের মাটিতে আইপিএল খেলার সুবাদে আমেদাবাদের ক্রিকেট স্টেডিয়াম তার কাছে হয়ে উঠেছে ঘরের মাঠ। ফলে স্বাভাবিকভাবে ভারতীয় দলের জন্য দুশ্চিন্তার বড় কারণ হয়ে উঠেছেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপে ইতিমধ্যে ব্যাট হাতে ৬০০-র বেশি রানও করে ফেলেছেন এই ধ্বংসাত্মক ক্রিকেটার।

২. স্টিভ স্মিথ: বড় ম্যাচে ধ্বংসাত্মক পারফরমেন্স করতে বেশ পারদর্শী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। বিগত বেশ কয়েক বছরে অস্ট্রেলিয়ার হয়ে লম্বা ইনিংস খেলেছেন তিনি। ২০১৫ সালে তার ইনিংসের জন্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধুলিস্যাৎ হয়েছিল ভারতের।

৩. মিচেল মার্শ: বাকি খেলোয়াড়দের চেয়ে সম্পূর্ণ আলাদাভাবে নিজের ইনিংস খেলতে পছন্দ করেন মিচেল মার্শ। মাঠের চারদিকে বিধ্বংসী পারফরমেন্স করতে বেশি উপভোগ করেন এই তারকা ক্রিকেটার।

৪. গ্লেন ম্যাক্সওয়েল: চলতি বিশ্বকাপে ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলে একাই দলকে জিতিয়েছিলেন তিনি। ফলে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করতে পারেন এই ক্রিকেটার।

৫. অ্যাডাম জাম্পা: সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাডাম জাম্পা ভারতের বিপক্ষে বিষাক্ত ছোবল দিতে প্রস্তুত। আইপিএলে ভারতের মাটিতে একাধিক ম্যাচে পারফরমেন্স করেছেন তিনি। ফলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে তার। তিনিও ভারতের বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংস খেলতে পারেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026