খেলা

IND vs BAN: বাংলাদেশ সিরিজেই অগ্নিপরীক্ষা, ব্যর্থ হলেই ধ্বংস হবে এই ২ ক্রিকেটারের ক্যারিয়ার

নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে ভারতের লজ্জা জনক পরাজয়ের পর চোখ এখন বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজে। আগামী ৪ ডিসেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। আসন্ন ২০২৩ বিশ্বকাপের পূর্বে ভারতের সামনে প্রশিক্ষণমূলক ম্যাচের সংখ্যা সীমিত হওয়ায় এই সিরিজকে অতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতের জন্য যেমন এই সিরিজ গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আসন্ন ওডিআই সিরিজ ২ ভারতীয় ক্রিকেটারের জন্য অগ্নিপরীক্ষা বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে দীর্ঘদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে চরমভাবে ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান। ৩৬ বছর বয়সী শিখর ধাওয়ান এমনিতেই টিম ইন্ডিয়ার জন্য অনিয়মিত সদস্য হয়ে দাঁড়িয়েছেন। সেই ক্ষেত্রে আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা নিশ্চিত করতে হলে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে তার ব্যাট থেকে বিধ্বংসী ইনিংস আসা বাধ্যতামূলক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে চরমভাবে ব্যর্থ হওয়া ঋষভ পন্থের জন্য এই সিরিজই শেষ সুযোগ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কেরিয়ারের শুরু থেকে প্রতিটি সিরিজে চরমভাবে ব্যর্থতার পরিচয় দেওয়ার পরেও একের পর এক সিরিজে ভারতীয় একাদশে সুযোগ পেয়েছেন তিনি। তবে প্রতিবারই ব্যাট হাতে হতাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। চরম ব্যর্থতার কারণে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের বিরুদ্ধে প্রশ্ন তোলা শুরু করেছে ক্রিকেট বিশেষজ্ঞরাও। সেক্ষেত্রে আসন্ন বাংলাদেশ সিরিজ হতে পারে ঋষভ পন্থের জন্য শেষ সুযোগ।

এ পর্যায়ে আপনাদের জানিয়ে রাখি, চলতি সফরে বাংলাদেশের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচ এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। আগামী ৪ ডিসেম্বর ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় দল।এরপর ৭ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডেও হবে ঢাকায়। আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026