গতকাল টি-টোয়েন্ট বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হেরেছে ভারত। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে ভারতের এমন পরাজয় মেনে নিতে পারছেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তাইতো সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সহ একাধিক ক্রিকেটারদের সমালোচনার আসনে বসিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাজয় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে যাওয়ার লড়াই থেকে ভারতীয় দলকে এক প্রকার জোরপূর্বক বাড়ির দিশা দেখিয়েছে।
এদিকে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক ভাবে পরাজিত হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মার সামনে খলনায়কের পরিচয় পেয়েছেন ভারতীয় জোরে বোলার মোহাম্মদ সামি। আসলে এদিন সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের সামনে ১৬৯ রানের লক্ষ্য মাত্রায় স্থির করতে সক্ষম হয়। ১৭০ রানের লক্ষ্যমাত্রা ইংল্যান্ড কোন উইকেট না হারিয়ে ৪ ওভার হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের এই ইনিংসে নিজেদের কোন প্রভাব বিস্তার করতে পারেনি ভারতীয় বোলাররা।
তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ভরসা ভেঙ্গেছেন মোহম্মদ সামি। অভিজ্ঞ এই ক্রিকেটার ইংল্যান্ডের সামনে এমন কোন ডেলিভারি করতে পারেননি যাতে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বিব্রত বোধ করেন। বরং ম্যাচে ঘটনাটি ঘটেছে তার উল্ট। ইংল্যান্ডের ওপেনিং ব্যাটিং জুটি অত্যন্ত সাবলীল হবে মোহাম্মদ সামির মোকাবেলা করেছে। এই ইনিংসে মোহাম্মদ সামি ৩ ওভার বোলিং করে ১৩ গড়ে মোট ৩৯ রান খরচ করেছেন। জসপ্রীত বুমরাহর অবর্তমানে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন মোহাম্মদ সামি। তবে দলের প্রয়োজনীয় সময়ে তার ব্যর্থতা তাকে খলনায়কে রূপান্তরিত করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…