এ যেন সোনায় সোহাগা! দীর্ঘদিন ধরে ছন্দের বাইরে রয়েছেন ভারতীয় সুইং কিং ভুবনেশ্বর কুমার। তবে গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করে হৃদয় জিতে নিয়েছেন হাজারো ক্রিকেট প্রেমীর। ইংল্যান্ডের নতুন অধিনায়ক জস বাটলার বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন। ২০২২ আইপিএলে সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন তিনি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাটলার আরও বিস্ফোরক ব্যাটিং করেছেন। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে তাকে দলের নিয়মিত অধিনায়ক ঘোষণা করে ক্রিকেট ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে ভারতের জন্য সবচেয়ে বড় হুমকিও ছিলেন বাটলার, কিন্তু ভুবনেশ্বর কুমারের বলে একরকম হতাশ হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দীপক হুডা, হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর নির্ভর করে নির্ধারিত ওভারে ১৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় ভারত। তবে ভারতের সামনে সবচেয়ে মাথা ব্যাথার কারণ ছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ১৯৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে একের পর এক উইকেট হারিয়ে ভারতের সামনে দিশেহারা হয়ে পড়ে ইংরেজ বাহিনী।
ইংলিশ অধিনায়ক জজ বাটলার ভুবনেশ্বর কুমারের বলে একরকম ধরাশায়ী হয় সাজঘরে ফেরেন। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারের চতুর্থ বলে দুর্দান্ত ইনসুইং বলে কোন কিছু বুঝে ওঠার আগে নিজের উইকেট হারিয়ে ফেলেন ইংলিশ অধিনায়ক। মূলত তারপর থেকে ভাঙ্গন ধরে ইংল্যান্ড ব্যাটিং অর্ডারে। প্রথম ওভারে ভুবনেশ্বর কুমারের বিরাট ধাক্কা এবং হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী বোলিং, খুব শীঘ্রই ইংল্যান্ডকে ম্যাচের বাইরে ঠেলে দেয়।
প্রথম পাওয়ার প্লে-তে ইংরেজ বাহিনীকে কোনরকম সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। আর তার কারণে ভুবনেশ্বর কুমারকে দিয়ে টানা তিন ওভার বোলিং করান রোহিত। শেষ পর্যন্ত ভুবনেশ্বর কুমার ৩ ওভার বোলিং করে ১ উইকেটসহ মাত্র ১০ রান খরচ করে নিজের বোলিং স্পেল শেষ করেন। অন্যদিকে, ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৪৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। বর্তমানে সিরিজে ১-০ তে লিড নিয়ে আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…