চেন্নাই: অশ্বিন ভেল্কিতে ১৭৮ রানে শেষ ইংল্যান্ড (England)। প্রথম ইনিংসে ৫৭৮ রান তুললেও দ্বিতীয় ইনিংসে শুরুটাই বলে দিয়েছিল কেমন হবে। দ্বিতীয় ইনিংসে অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Rabichandran Aswin) হাতে নতুন বল তুলে দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম বলেই ররি বার্নসে প্যাভিলিয়নে পথ দেখিয়ে অশ্বিন বুঝিয়ে দিয়েছিলেন দিনটা আজ তাঁরই।
১৮ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬১ রান খরচ করে অশ্বিন তুলে নেন ৬টি উইকেট। ছাড়া শাহবাজ নাদিম ২টি এবং জসপ্রীত বুমরাহ ও ইশান্ত শর্মা ১টি করে উইকেট নেন। তামিল এই অফ-স্পিনারের ভেল্কিতে দু’শো রানের আগেই গুটিয়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের শাসন করেছিলেন ইংরেজ ব্যাটসম্যানরা।
যাতে নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন স্বয়ং। অধিনায়ক জো রুটের দুরন্ত ডাবল সেঞ্চুরিতে ভারতের সামনে বড় রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। রুটের ২১৮ রান ছাড়া বেন স্টোকসের ও ডম সিবলের হাফ-সেঞ্চুরিতে ৫৭৮ রান তুলেছিল ইংল্যান্ড। খেলার শেষ ফলাফল এক নজরে।
ইংল্যান্ড: ১৯০.১ ওভারে ৫৭৮/১০ (রুট ২১৮, সিবলি ৮৭, বুমরাহ ৩/৮৪)
ভারত: ৯৫.৫ ওভারে ৩৩৭/১০ (পন্থ ৯১, সুন্দর ৮৫*, ডম বেস ৪/৭৬)
ইংল্যান্ড: ৪৬.৩ ওভারে ১৭৮/১০ (রুট ৪০, অশ্বিন ৬/৬১)
ভারত: ১৩ ওভারে ৩৯/১ (শুভমন ১৫*, পূজারা ১২*, লিচ ১/২১)
জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩৮১ রান।
চতুর্থ দিনের খেলা শেষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…