ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টের চতুর্থ ইনিংসে জনি বেয়ারস্টো এবং জো রুটের জোড়া শতকের উপর নির্ভর করে ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড। গতকাল নির্ণায়ক ম্যাচে পরাজয়ের সাথে সাথে ২০২১ সালে শুরু হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের অমীমাংসিত সমাপ্তি ঘটেছে। অর্থাৎ ২-২ ব্যবধানে সিরিজ সমাপ্ত করেছে দুই দল।
গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিলে দীর্ঘ ১৫ বছর পর আরও একবার ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়তে পারত ভারত। তবে সে আশা কার্যত গুড়ে-বালি। একাধিক ভুলে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হেরে স্বপ্নভঙ্গ হল বিরাট কোহলিদের। এই পরাজয়ের পেছনে যে কারণ গুলো রয়েছে তার এক রকম চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ। তিনি মনে করছেন মূলত তিনটি প্রধান ভুলের কারণে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছে।
১. ভারতের ব্যাটিং ব্যর্থতা: বীরেন্দ্র শেওবাগ বলেন, ভারতীয় ব্যাটিং লাইনআপে একাধিক তারকা ব্যাটসম্যান থাকার সত্ত্বেও ঋষভ পন্থ, চেতেশ্বর পুজারা এবং রবীন্দ্র জাদেজা ছাড়া সম্মানজনক স্কোর করতে পারেননি কেউ। এমনকি ভারতের টপ অর্ডারের ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। যা ভারতের পরাজয়ের অন্যতম প্রধান কারণ।
২. জনি বেয়ারস্টো এবং জো রুটের অনবদ্য জুটি: প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতার মধ্যেও জনি বেয়ারস্টোর ১০৬ রানের ইনিংস এবং ম্যাচের চতুর্থ ইনিংসে জো রুটের ব্যক্তিগত পরাজিত ১৪২ রানের ইনিংস এবং জনি বেয়ারস্টো অপরাজিত ১১৪ রানের ইনিংস ভারতের পরাজয় নিশ্চিত করে দেয়।
৩. চতুর্থ ইনিংসে ভারতের বোলিং ব্যর্থতা: ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতের বোলাররা রীতিমতো বিধ্বংসী বোলিং করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। তবে দ্বিতীয় ইনিংসে ইংরেজ বাহিনী সামনে যেন দিশেহারা হয়ে পড়ে ভারতীয় বোলাররা। ইংল্যান্ডের সামনে ৩৭৮ রানের বিশাল লক্ষ্য মাত্রা দাঁড় করাতে সক্ষম হলেও বোলিং ব্যর্থতা ভারতের ম্যাচ জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…