খেলা

IND Vs NZ: দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ার এই ‘অপরাধীদের’ ছাঁটাই করবেন ক্যাপ্টেন পান্ডিয়া, করুনা করবেন না কারোর উপর

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমানরত ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। রাঁচিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ২৫ রানের ব্যবধানে হারের মুখ দেখতে হয়েছে হার্দিক পান্ডিয়াদের। সেই কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের জন্য বাকি থাকা দুটি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে ইন্ডিয়ার। এমন পরিস্থিতিতে একাধিক ক্রিকেটারের উপর থেকে করুনার হাত তুলে নিতে পারেন ক্যাপ্টেন পান্ডিয়া।

প্রথম ম্যাচে একাধিক ক্রিকেটার নিজেদের ব্যর্থ প্রমাণিত করেছেন। যার মধ্যে যেমন রয়েছে একাধিক বোলার, পাশাপাশি সেই তালিকায় নাম লিখিয়েছেন একাধিক ব্যাটসম্যান। চলুন দেখে নেওয়া যাক, লখনউতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে কোন ভারতীয় অপরাজীদের দল থেকে ছাঁটাই করতে পারেন হার্দিক পান্ডিয়া-

সিরিজের প্রথম ম্যাচে ১৫ রানের মধ্যে ভারতের টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। যেখানে শুভমান গিল, ঈশান কিষাণ এবং রাহুল ত্রিপাঠীর নাম বিদ্যমান। বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করলেও টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে পারেননি ঈশান কিষাণ। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছিলেন ঈশান কিষাণ, কিন্তু এরপর আর এই ফর্ম ধরে রাখতে পারেননি। ওপেনার হিসেবে নামা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এরপর খেলেছেন ৩৭, ২, ১, ৫, অপরাজিত ৮, ১৭ ও ৪ রানের ইনিংস।

এর পাশাপাশি অলরাউন্ডার দীপক হুডাও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে উমরান মালিকের পাশাপাশি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের রীতিমতো হতাশ করেছেন আরশদীপ সিং। এক কথায়, শেষ ওভারে ২৭ রান খরচ করে তিনি ভারতীয় দলকে একার হাতেই পরাজয়ের মুখে ঠেলে দেন। মনে করা হচ্ছে, আগামী ম্যাচে তার স্থানে ভারতীয় জার্সিতে অভিষেক হতে পারে উদীয়মান ক্রিকেটার মুকেশ কুমারের।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026