খেলা

IND Vs PAK: ‘হারের ভয়ে আমাদের দেশে আসছে না ভারত’, হাস্যকর মন্তব্য করলেন পিসিবি প্রধান নজম শেঠি

পাকিস্তানের কাছে এশিয়া কাপের আয়োজন এখন দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের চতুরতায় পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরিত হতে চলেছে এশিয়া কাপের মেগা আসর। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তের বিরোধিতা করতে কোন অংশে কম করেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নজম শেঠি। আসন্ন এশিয়া কাপের মেগা আসর যাতে পাকিস্তানের মাটিতে আয়োজন করা সম্ভব হয়, তার জন্য একাধিকবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরোধীতার কারণে পাকিস্তানের স্বপ্ন বর্তমানে দুঃস্বপ্নে পরিণত হওয়ার উপক্রম। জানা যাচ্ছে, পাকিস্তানের মাটিতে নয় বরং শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হতে পারে ২০২৩ এশিয়া কাপের মেগা আসর। পাকিস্তানের হাইব্রিড প্ল্যান ব্যর্থ হওয়ার পর বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে আঙ্গুল তুলছেন নজম শেঠি।

তিনি এদিন সাংবাদিক বৈঠকে বলেন,’ভারতীয় দল পরাজয়ের ভয়ে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে চায় না। তা না হলে কেন ভারতের ব্রিজ, ভলিবল, কবাডি দল পাকিস্তানে এসে খেলে গিয়েছে? ভারতের এতগুলি দল বিনা ভয়ে পাকিস্তানি এসে খেলতে পারছে আর ক্রিকেট দল পারছে না? আসলে পরাজয়ের ফলে পাকিস্তানে আসতে চাইছে না রোহিত শর্মার দল।’

নজম শেঠির এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসির পাত্র হয়ে উঠেছেন তিনি। আমরা আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজন করার জন্য একাধিকবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি হাইব্রিড পদ্ধতিতেও খেলা পরিচালনা করার কথাও জানিয়েছে পিসিবি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই আবেদনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে এশিয়ান ক্রিকেট বোর্ড।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026