খেলা

কুলদীপের বিপক্ষে কুপোকাত পাক্-বাহিনী, ODI ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যাবধানে জয় পেল ভারত – IND vs PAK MATCH

এশিয়া কাপ 2023-এ শ্রীলংকার মাটিতে যেন রাজত্ব করল টিম ইন্ডিয়া। পাকিস্তানকে সুপার-৪ এর প্রথম ম্যাচে 228 রানে হারালো বিরাট কোহলিরা। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আজ খেলতে নেমে প্রথমে ব্যাট হাতে শাসন করেন বিরাট কোহলি এবং কে এল রাহুল। গতকাল ভারত তাদের ওপেনিং জুটি তথা রোহিত শর্মা এবং শুভমান গিলকে হারিয়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে পাক্ বোলারদের নিঃশ্বাস ফেলতে দেননি বিরাট কোহলি এবং কে এল রাহুল।

ম্যাচের দ্বিতীয় দিনে মাঠে নেমে ব্যাট হাতে বিরাট কোহলি মাত্র ৯৪ বলে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন। এছাড়া দীর্ঘ দিন জাতীয় দলে প্রত্যাবর্তন করে কে এল রাহুল খেলেন ১০৬ বলে অপরাজিত ১১১ রানের বিস্ফোরক ইনিংস। মূলত রাহুল-কোহলির লম্বা জুটিতে ভারত নির্ধারিত ওভার শেষে মাত্র ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান সংগ্রহ করে। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, ১২২ রান করার সুবাদে বিরাট কোহলি একদিনের ক্রিকেটে ৪৭টি সেঞ্চুরি সহ আন্তর্জাতিক ক্রিকেটে ৭৭টি সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন।

এদিকে, ৩৫৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে একপ্রকার তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। বিশেষ করে মিডিল ওর্ডারে ভারতের চায়না ম্যান তথা কুলদীপ যাদব ধ্বংস করেন পাকিস্তানের ব্যাটিং অর্ডার। তিনি মাত্র ৮ ওভার বোলিং করে ২৫ রানের বিনিময়ে ৫টি মূল্যবান উইকেট দখল করেন। পাশাপাশি, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট দখল করেন। ভারতীয় বোলারদের ধ্বংসাত্মক বোলিং এবং বিশাল রানের চাপে পাকিস্তান মাত্র ১২৮ রানে গুটিয়ে যায়। যার ফলশ্রুতিতে ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ব্যবধানে (২২৮ রান) পাকিস্তানকে পরাজিত করার গৌরব অর্জন করে টিম ইন্ডিয়া। ইতিপূর্বে, ২০০৮ সালে পাকিস্তানকে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ ১৪০ রানে পরাজিত করেছিল ভারত।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026