খেলা

‘রিজার্ভ ডে’-তে খেলা হবে ভারত-পাকিস্তান ম্যাচ, বড় ঘোষণা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের – IND vs PAK MATCH

রাত পোহালেই শ্রীলংকার আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে তার আগেই বড় বিজ্ঞপ্তি ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। জানা গেছে, “রিজার্ভ ডে”-তে খেলা হবে ভারত-পাকিস্তান ম্যাচ। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? তবে এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

নিবন্ধের প্রথমে আমরা আপনাদের বলে রাখি, গ্রুপ পর্যায়ে বৃষ্টির কারণে বিঘ্নিত হয় ভারত-পাকিস্তান ম্যাচ। যার ফলে ক্রিকেটপ্রেমীদের চরম উত্তেজনা শীথল হয়ে পড়ে। কারণ এশিয়া কাপের মেগা আসরে পরস্পর দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ফলে যে কোন পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার ম্যাচ আয়োজন করতে চায় ACC।

উল্লেখ্য, চলতি এশিয়া কাপে এই প্রথম কোন খেলার জন্য “রিজার্ভ ডে” ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া অন্য কোন ম্যাচ খেলা হবে না কোন ‘রিজার্ভ ডে”-তে। আমরা আপনাদের জানিয়ে রাখি, আগামী ১০ই সেপ্টেম্বর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

তবে এদিন এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি বৃষ্টির কারণে ১০ই সেপ্টেম্বর ভারত-পাকিস্তান খেলা পরিচালনা করা সম্ভব না হয়, সে ক্ষেত্রে ওই খেলাটি ১১ই সেপ্টেম্বর মাঠে গড়াবে। এক্ষেত্রে আমরা আপনাদের বলে রাখি, যদি ১১ই সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয় তবে টানা দুটি ম্যাচ খেলতে হবে বিরাট কোহলিদের। কারণ, ১২ই সেপ্টেম্বর সুপার-৪ এর গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026