খেলা

Asia Cup 2022: দূর্ভাগ্য এই ক্রিকেটারের, পাকিস্তানের বিরুদ্ধে তাকে ছাড়াই মাঠে নামবেন রোহিত শর্মা

আগামী ২৮শে আগস্ট বহু প্রতীক্ষিত এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২২ গজের লড়াইয়ে নামবে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রায় এক বছর পর মুখোমুখি হতে চলেছে দুই প্রতিদ্বন্দ্বী। তাই সবার চোখ এই ম্যাচের দিকে। ইতিমধ্যে ম্যাচের সমস্ত টিকিট বুকিং করে ফেলেছে ক্রিকেটপ্রেমীরা। মহারণে চির প্রতিদ্বন্দ্বী দুই দলের রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করতে এখন নিদ্রাহীন ক্রিকেট প্রেমীরা।

এদিকে এশিয়া কাপে ভারতীয় স্কোয়াডে জায়গা পেলেও পাকিস্তানের বিপক্ষে উত্তেজনা মূলক ম্যাচে ভারতের প্লেয়িং ইলেভেনে এই ফাস্ট বোলারের জায়গা পাওয়া অত্যন্ত কঠিন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই বোলার আর কেউ নন বরং ভারতের তরুণ পেসার আবেশ খান। দলে জায়গা না পাওয়ায় পিছনে অবশ্য একাধিক কারণ রয়েছে। বর্তমানে খুব খারাপ ফর্ম নিয়ে লড়াই করছেন আবেশ। এমন পরিস্থিতিতে দলের অধিনায়ক রোহিত শর্মা এই খেলোয়াড়কে দল থেকে নিষ্কাশন করতে পারেন।

আপনাদের জানিয়ে রাখি, সংযুক্ত আরব আমিরাতের পিচ সবসময়ই স্পিনারদের জন্য সহায়ক। এমন পরিস্থিতিতে ভারতের কাছে রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্নুই, রবীন্দ্র জাদেজা এবং যুজবেন্দ্র চাহালের মতো স্পিনাররা এই পিচগুলিতে ধ্বংসযজ্ঞ চালাতে পারেন। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে নিঃসন্দেহে অধিনায়ক রোহিত শর্মা তিন স্পিনারকে খেলাতে চাইবেন। সেক্ষেত্রে ফাস্ট বোলার হিসেবে দলে সুযোগ পেতে পারেন ভুবনেশ্বর কুমার ও আরশদীপ সিং। তখন অবশ্যই সাজঘরে বসতে হবে আবেশ খানকে। উল্লেখ্য, টিম ইন্ডিয়ার হয়ে এখনও পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আবেশ খান। এই ম্যাচে, তিনি ৮.৬৮ ইকোনমিতে রান দিয়ে মাত্র ১১ উইকেট নিয়েছেন।

এক নজরে ভারতের শক্তিশালী স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আর. অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্নুই, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং এবং আভেশ খান।

Kriti Lekha Shome

Recent Posts

মাত্র ২ লাখ টাকায় পেতে পারেন প্রায় ৯০ হাজার টাকা সুদ, জানুন পুরো হিসাব

নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…

May 21, 2026

লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার! মহিলাদের মাসে ৩০০০ টাকা? কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন জানুন

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…

May 21, 2026

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026

ডলারের বিপরীতে বড় ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা! রুপির শক্তিতে স্বস্তির বার্তা অর্থনীতিতে

ভারতীয় মুদ্রা বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন চাপের মধ্যে থাকার পর মার্কিন ডলারের…

May 21, 2026

১ জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা! কীভাবে মিলবে সুবিধা, জানুন সব নিয়ম

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে…

May 21, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026