খেলা

Pant-Samson: শ্রীলঙ্কা সফরে ‘নতুন দল’ ঘোষণা ভারতের, পন্থকে অপসারণ করতেই ট্রোল শুরু সঞ্জু স্যামসনের ভক্তদের

আগামী ৩ জানুয়ারি থেকে লঙ্কানদের বিপক্ষে সংক্ষিপ্ত ওভারের সিরিজ খেলতে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। ইতিমধ্যে চেতন শর্মার নেতৃত্বে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে ভারতীয় দল নির্বাচকরা। মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে, রোহিত এবং বিরাটকে টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাক্তিগত কারনে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছেন রাহুল।

উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই রাহুল আথিয়াকে বিয়ে করতে চলেছেন। তবে তিনজনই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ফিরবেন বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে। তবে ঋষভ পন্থ টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ওডিয়াই সিরিজটিও মিস করবেন। এখন টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজে উইকেটকিপিংয়ের জন্য ভারতের প্রথম পছন্দ ঈশান কিশান এবং সঞ্জু স্যামসন।

বর্তমানে টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়ার নতুন দল দেখে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার দেখাচ্ছেন ক্রিকেট প্রেমীরা। ঋষভ পন্থকে নিয়ে ট্রোল করেছেন স্যামসন ভক্তরা। কারণ বিগত কয়েক বছরে ঋষভ পন্থ ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যার্থ হলেও সুযোগ দেওয়া হয়নি দূর্দান্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসন। তাই নির্বাচকরা ঋষভ পন্থকে দল থেকে অপসারন করতেই তাকে নিয়ে হাসাহাসি-তে মেতেছেন সঞ্জুর সমর্থকরা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (ভিসি), ঈশান কিশাণ (উইকেটরক্ষক), ঋতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল , আরশদীপ সিং, হার্সেল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), কে এল রাহুল (উইকেটরক্ষক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঈশান কিশান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, আরশদীপ সিং।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026