খেলা

Virat Kohli 49th Century: বিশ্বকাপে কোহলির বিরাট রেকর্ড, জন্মদিনে সেঞ্চুরি সহ শচীনের আসনে বসলেন ‘চেজ মাস্টার’

বিশ্বকাপের শুরু থেকেই বিরাট কোহলির ব্যাট থেকে শতক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আর নিজের ভক্তদের অপেক্ষার প্রহর শেষ করতে বিশ্বকাপের আসরে বিরাট রেকর্ড করলেন কিং কোহলি। আজ ক্রিকেটের স্বপ্নপুরী তথা ইডেন গার্ডেনসে মাঠে নামার পূর্বে বিশ্ব ক্রিকেটে বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি। ক্রিকেটার ঈশ্বর শচীন টেন্ডুলকারের আসন দখল করার সুবর্ণ সুযোগ ছিল বিরাট কোহলির সামনে। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে একদিনের ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসালেন তিনি।

আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত ৪০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে সাজ ঘরে ফিরলে শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটি বেঁধে দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন বিরাট কোহলি। তবে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজ ঘরে ফেরেন শ্রেয়াস আইয়ার। এরপর রবীন্দ্র জাদেজার সাথে জুটি বেঁধে নিজের ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরির পাশাপাশি দলকে ৩০০ রানের গন্ডি পার করান বিরাট কোহলি। যার ফলশ্রুতিতে, নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকের শত রানের ইনিংসের সুবাদে ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরি করার তালিকায় শচীন টেন্ডুলকারের নামের পাশে নাম লিখিয়েছেন বিরাট কোহলি। ১২০ বল মোকাবেলা করে চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি সহ ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি হাকিয়েছেন তিনি। আমরা আপনাদের জানিয়ে রাখি, বিশ্বকাপের ইতিহাসে তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার, যিনি নিজের জন্মদিনে শত রানের ইনিংস খেলেছেন। যদিও ওডিআই ক্রিকেটে বিনোদ কুম্বলে এবং শচীন টেন্ডুলকারের নামের পাশে জন্মদিনে শত রানের ইনিংস খেলার রেকর্ড রয়েছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026