খেলা

IND Vs SL: ODI সিরিজে ড্রেসিং রুমে বসে ‘জল পান’ করবেন রোহিত-দ্রাবিড়ের প্রিয় এই খেলোয়াড়! সুযোগ জুটবে না কপালে

আগামীকাল থেকে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল মোহাম্মদ সামির মতো তারকা ক্রিকেটাররা। ইতিপূর্বে শ্রীলংকার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। এবার ঘরের মাটিতে শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ ৩-০ ব্যবধানে জিততে মরিয়া রোহিত বাহিনী।

আগামীকাল সেই উদ্দেশ্যে শ্রীলংকার বিপক্ষে শক্তিশালী একাদশ সাজাতে চলেছে বিরাট কোহলিরা। তবে ভারতীয় একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে বেশ কিছুটা পিছিয়ে পড়েছেন অধিনায়কের রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের প্রিয় খেলোয়াড়। মনে করা হচ্ছে, শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজে প্রথম একাদশে সুযোগ পাবেন না তিনি। শুধুমাত্র তাই নয়, পুরো সিরিজ কাটাতে হতে পারে ড্রেসিংরুমে বসে জল পান করে।

উল্লেখ্য, এখন আমরা ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের কথা বলছি। যিনি বিগত কয়েক মাস ধরে ব্যাট হাতে ধারাবাহিকভাবে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাট হাতে চরম ফ্লপ হয়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার। সেই কারণে শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজে তাকে দলের বাইরে রাখতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।

উল্লেখ্য, ওডিআই ক্রিকেটে ভারতীয় দলের জন্য ৫ নম্বরে ব্যাটিং করতে নামেন কে এল রাহুল। তবে বর্তমানে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন সূর্য কুমার যাদব এবং তিনি যে কোন পজিশনে বিধ্বংসী ব্যাটিং করতে সক্ষম। ধারণা করা হচ্ছে, দলে কে এল রাহুলের জায়গায় সুযোগ পেতে পারেন ভারতের এই ৩৬০⁰ ক্রিকেটার।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026