খেলা

IND Vs SL: রোহিত শর্মার মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছেন এই ক্রিকেটার, তৃতীয় ODI ম্যাচে হবেন ছাঁটাই

আগামীকাল শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে শ্রীলংকার বিপক্ষে ২-০ ব্যবধানে ওডিআই সিরিজ জিতে নিয়েছে রোহিত শর্মারা। শ্রীলঙ্কাকে চলতি সিরিজে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে আগামীকাল ভারতের সেরা একাদশ সাজাবেন রোহিত শর্মা, এমনটা মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। এমন পরিস্থিতিতে রোহিতের মাথা ব্যথার কারণ হয়ে ওঠা এক ক্রিকেটার বাদ পড়তে পারেন ভারতের সেরা একাদশ থেকে। তার স্থানে দলে প্রবেশ হতে পারে বিধ্বংসী এক ওপেনারের। যে মাঠে প্রবেশ করেই বিরোধী দলের বোলারদের এক হাতে নিতে সক্ষম।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমানরত ওডিআই সিরিজে রোহিত শর্মার সাথে ওপেনিং করার সুযোগ পেয়েছেন অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার শুভমান গিল। তবে ব্যাট হাতে নিজের প্রতিভার পরিচয় দিতে পারেননি তিনি। সিরিজের প্রথম ম্যাচে অর্ধশত রানের ইনিংস খেললেও দ্বিতীয় ম্যাচে ভারতকে করুণ অবস্থায় ফেলে ড্রেসিংরুমে ফেরেন শুভমান গিল। মাত্র ২১ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এমন পরিস্থিতিতে ভারতীয় দলে তার প্রয়োজনীয়তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এমনকি তাকে ছাড়াই শ্রীলংকার বিপক্ষে দল ঘোষণা করা উচিত বলে মনে করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ ৩-০ ব্যবধানে জিততে ভারতীয় একাদশে একটি বড় পরিবর্তন আনবেন রোহিত শর্মা। সে ক্ষেত্রে দলের বোঝা শুভমান গিলের বদলে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ধ্বংসাত্মক ব্যাটসম্যান ঈশান কিশান। বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের এই তরুণ ক্রিকেটার। ঈশান কিষান এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ১০টি ওডিআইতে ৫৩ ব্যাটিং গড়ে ৪৭৭ রান করেছেন। যার মধ্যে ১টি ডাবল সেঞ্চুরি এবং ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। টিম ইন্ডিয়ার হয়ে, ঈশান কিষাণ তার শেষ ৫টি ওয়ানডেতে যথাক্রমে ৫০,২০,৯৩,১০ এবং ২১০ রান করেছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026