খেলা

শ্রীলংকার বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে কেমন হতে পারে ভারতের একাদশ?

আরো একটি ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ ভারতের সামনে। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া একের পর এক ম্যাচে দূর্দন্ত জয়লাভ করেছে। প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ২২২ রান ও এক ইনিংসে হারিয়েছে ভারত। সিরিজের শেষ টেস্ট ম্যাচ তাথা গোলাপি বলের টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল। দিবারাত্রির এই ম্যাচ জিতে সিরিজ দখল করতে চায় টিম ইন্ডিয়া। ইতিমধ্যে চোট কাটিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন অক্ষর প্যাটেল। ধারণা করা হচ্ছে সিরিজের শেষ টেস্ট ম্যাচে ভারতীয় একাদশে একাধিক পরিবর্তন করতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।

প্রথম ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন মায়াঙ্ক আগরওয়াল। ব্যাট হাতে খুব একটা সফল না হলেও আগামীকাল রোহিত শর্মার সাথে ওপেনিং করবেন মায়ানক আগারওয়াল। এদিকে, দুর্দান্ত অর্ধশত রানের জন্য তিন নম্বরে হনুমা বিহারির অবতরণ নিশ্চিত বলে মনে হচ্ছে। এছাড়া চার নম্বরে নামা নিশ্চিত বিরাট কোহলির। তিনি গত ম্যাচে ৪৫ রানের ইনিংস খেলেছিলেন। ভারতীয় ভক্তরা তার কাছ থেকে সেঞ্চুরির আশা করছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে গত দুই বছরে কোনো সেঞ্চুরি করতে পারেননি তিনি।

ভারতীয় অধিনায়ক পঞ্চম বিকল্প হিসেবে শ্রেয়াস আইয়ারকে আরেকটি সুযোগ দিতে পারেন। যদিও সিরিজের প্রথম ম্যাচে আইয়ার কোনো রকম পারফরম্যান্স দেখাতে পারেননি শ্রেয়াস আইয়ার। তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থের জায়গা নিশ্চিত হয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। প্রথম ম্যাচে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। ইনজুরি কাটিয়ে গত ম্যাচে বল এবং ব্যাট হাতে রীতিমতো বিধ্বংসী হয়ে উঠেছিলেন রবীন্দ্র জাদেজা। ৯ উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ১৭৫ রানের ঝড়ো ইনিংসও খেলেছিলেন তিনি।

তাছাড়া ৬১ রানের মূল্যবান ইনিংস এবং ৬ উইকেট দখল করে প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিনের জায়গাও নিশ্চিত মনে হচ্ছে। গোলাপি বলের টেস্ট ম্যাচে সর্বদা পেস বোলারদের রমরমা চলে। তাই দলে প্রত্যাবর্তন করলেও প্রথম একাদশে সুযোগ নাও পেতে পারেন অক্ষর প্যাটেল। এদিকে পেস বোলিং অ্যাটাক সামলাতে চলেছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ সামি এবং জসপ্রীত বুমরাহ। তাদের সঙ্গ দিতে চলেছেন মোহাম্মদ সিরাজ।

গোলাপি টেস্টে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), মায়ানক আগারওয়াল, হনুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (উইকেট-রক্ষক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026