খেলা

IND vs WI: দলে একাধিক চমক, দেখে নিন ক্যারিবিয়ানদের বিপক্ষে কেমন হতে চলেছে ভারতের প্লেয়িং ১১

ইংল্যান্ডের মাটিতে টানা দুটি সিরিজ জয়ের পর আজ (২২ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। চলতি এই সফরে টিম ইন্ডিয়ার নেতৃত্ব রয়েছে শিখর ধাওয়ানের হাতে। একই সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজার হাতে। আপনাদের জানিয়ে রাখি, গত ১৬ বছরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটিও ওয়ানডে সিরিজ হারেনি টিম ইন্ডিয়া।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। এমন পরিস্থিতিতে প্রথম ওয়ানডে ম্যাচে অনেক তরুণ খেলোয়াড়কে ভারতীয় দলের সুযোগ দিতে পারেন শিখর ধাওয়ান। এক নজরে দেখে নিন, ক্যারাবিয়ানদের বিপক্ষে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ-

ওপেনার: অধিনায়ক শিখর ধাওয়ান দীর্ঘদিন ধরে ভারতীয় দলের জন্য ওপেনার হিসেবে দায়িত্ব পালন করছেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে শিখর ধাওয়ানের সহযোদ্ধা হতে পারেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান কিশান।

মিডল অর্ডার: বিরাট কোহলি, ঋষভ পন্থের মত অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতিতে আজ দলে একাধিক তরুণ ক্রিকেটার সুযোগ পেতে পারেন। তাছাড়া জাতীয় দলের দরজা খুলতে চলেছে একাধিক অনিয়মিত ক্রিকেটারের জন্য। শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসান, দীপক হুডা সুযোগ পেতে পারেন ভারতের শক্তিশালী একাদশে।

অলরাউন্ডার এবং স্পিনার: ভারতের সহ-অধিনায়ক রবীন্দ্র জাদেজার সাথে আজকের ম্যাচে জুটি বাঁধতে পারেন যুজবেন্দ্র চাহাল।

পেসার: জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামির অনুপস্থিতিতে আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে ভারতীয় দলের প্রতিরক্ষার দায়িত্বে থাকতে পারেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং আরশদীপ সিং।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ- শিখর ধাওয়ান (অধিনায়ক), ঈশান কিশান, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আরশদীপ সিং।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026