খেলা

IND vs WI: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এটি ভারতের প্লেয়িং 11 হবে, জয়ের জন্য নির্বাচনের ক্ষেত্রে বড় উত্থান-পতন হবে

ক্যারিবিয়ানদের বিপক্ষে ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব এবং শ্রেয়াস আইয়ার দলের জন্য বড় বোঝা হয়ে উঠেছেন। দীর্ঘদিন ধরে এই খেলোয়াড়দের ব্যাট থেকে রানের দেখা নেই। এমন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে বড় সিদ্ধান্ত নিতে পারেন রোহিত শর্মা, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে, তাদের স্থানে একাধিক তরুণ ক্রিকেটার সুযোগ পেতে পারেন ভারতীয় একাদশে। দেখে নিন কেমন হতে পারে ক্যারিবিয়ানদের বিপক্ষে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ-

ভারতীয়রা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ধুমধাম করে জয় নিশ্চিত করলেও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ক্যারাবিয়ানদের বিপক্ষে একরকম মুখ থুবড়ে পড়েছে ভারত। চলমান রত টি-টোয়েন্টি সিরিজে বাজে পারফরম্যান্স করে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের চোখের বিষ হয়েছেন সূর্য কুমার যাদব এবং শ্রেয়াস আইয়ার। প্রথম এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে, সূর্যকুমার যাদব অধিনায়ক রোহিত শর্মা ওপেনিং করার সুযোগ পেয়েও চরম ফ্লপ হয়েছেন। এমন পরিস্থিতিতে তৃতীয় ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে পারেন তারকা ঈশান কিষান। অন্যদিকে তৃতীয় নম্বরে নিজেকে প্রমাণ করতে পারেননি শ্রেয়াস আইয়ার। মনে করা হচ্ছে তার জায়গায় সুযোগ পেতে পারেন দীপক হুডা।

এদিকে ভারতীয় দলের মিডল অর্ডারের ব্যর্থতা চিন্তায় ফেলেছে রোহিত শর্মাকে। কারণ হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থ তাদের নাম অনুসারে পারফর্ম করতে পারেননি, তবে তারকা এই দুই ক্রিকেটারদের আরও একবার দলে জায়গা দিতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দীনেশ কার্তিক তার বিধ্বংসী রূপ দেখিয়েছেন। তাই দলে তার জায়গা এক প্রকার নিশ্চিত মনে করা হচ্ছে।

টি-টোয়েন্টি ম্যাচে দূর্দান্ত ছন্দে রয়েছেন স্পিনাররা। এমন পরিস্থিতিতে স্পিন বিভাগে আবারও মাঠে দেখা যেতে পারে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জুটিকে। অন্যদিকে পেস বোলিং আক্রমণের দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে ভুবনেশ্বর কুমার আরশদীপ সিং কে। তাছাড়া অলরাউন্ডার হিসেবে সুযোগ পেতে পারেন অক্ষর প্যাটেল।

তৃতীয় ম্যাচে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, দীপক হুডা, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026