খেলা

চালকের আসনে ভারত!

সুরজিৎ দাস: টেস্ট চ্যাম্পিয়নশীপের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের ইন্ডিজের প্রথম ইনিংসের শেষে ৭৫ রানে এগিয়ে ভারত। ভারতের ২৯৭ রানের লক্ষ্যমাত্রা চেস করতে নেমে শুরুটা কিছুটা ভালো করলেও এরপর নিয়মিত হারে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেস ৪৮ জেসন হোল্ডার ৩৯ শিমরন হিটমায়ার ৩৫ সায় হোপ ২৪ রানের ইনিংস ছাড়া তেমন একটা বড়ো রান করতে পারেন নি কেউই। এদিন বোল হাতে মাঠে জ্বলন্ত বোলিনং করে ভারতীয় বোলিং বিভাগ হয়তো এই কারণেই ভারতীয় বোলিং কোচের পদে বহাল করা হয়েছিলো ভরত অরুণ কে। এদিন বল হাতে ঝকঝকে ভারতীয় পেস বোলিং অ্যাটাক ইশান্ত শর্মা একাই নেন ৫ উইকেট।

অপরদিকে মহম্মদ শামির ঝুলিতে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট ও বুমরাহ এর ঝুলি তে ১ টি উইকেট স্পিনার দের মধ্যে রবীন্দ্র জাদেজা নেন ২ টি উইকেট সব মিলিয়ে ভারতীয় বোলিং লাইন আপ আজ আবার নিজেদের পুরোনো ফর্মে ফিরেছে সেটা ধরে নেওয়াই যায়। মূলত ইশান শর্মার দাপটেই বড়ো ইনিংস খেলার থেকে ব্যর্থ হন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান রা ভয়ঙ্কর হয়ে ওঠা রস্টন চেস কেও এদিন ফিরিয়ে দেন ইশান্ত শর্মা। অপরদিকে শেষের দিকে একটি ভালো ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজ কে কিছুটা হলেও লড়াইতে রাখলেন জেসন হোল্ডার এদিন তার লড়াকু ৩৯ রানের ইনিংসের উপর ভর করে ২২২ রানে পৌঁছাতে সক্ষম হয় ক্যারিবিয়ান বাহিনী। সব মিলিয়ে দুই ইনিংস শেষে চালকের আসনে ভারত এবার যদি তৃতীয় দিনের শেষে ভারতীয় ব্যাটসম্যানরা বড়ো রান বোর্ডে তুলে দিতে পারেন তাহলে কার্যত ম্যাচ পকেটে পুরে ফেলবে টিম ইন্ডিয়া।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026