নিউজ

বড় পরিবর্তন আবহাওয়ায়, ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় হবে বৃষ্টি?

দিল্লি উত্তরপ্রদেশে, বিহারে এখনো কড়া ঠান্ডা বর্তমান। অনেক জায়গায় চলছে শৈত্য প্রবাহ। তাপমাত্রা চলছে ১ ডিগ্রির ঘরে। তারই মধ্যে এবারে এসে গেলো ওয়েদার নিতে নিয়ে বড়ো আপডেট। জানা যাচ্ছে, এবারে প্রবল বৃষ্টি হতে পারে ভারতের একাধিক জায়গায়। উত্তর পশ্চিম ভারতে আগামী সপ্তাহে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পাশাপশি, প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। একটি সক্রিয় পশ্চিমী হাওয়ার সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আইএমডি।

মৌসুম ভবন জানাচ্ছে, যেহেতু পাহাড়ি অঞ্চলে প্রবল তুষারপাত চলছে, সেই কারণে এখন সমতলে বৃষ্টির সম্ভাবনা আছে। ১৯ জানুয়ারি অবধি এই বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারতের একাধিক অঞ্চলে। আজ থেকেই হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ডের একাধিক জায়গায় তুষারপাত হবে। এছাড়া পশ্চিমী হাওয়ার কারণে দিল্লি থেকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা আছে। ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি অবধি বৃষ্টির সম্ভাবনা আছে।

আইএমডি জানিয়েছে ২৩-২৪ জানুয়ারি পঞ্জাব, হরিয়াণা, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে হাওয়া বইবে৷ শুধু তাই নয় পঞ্জাব, হরিয়াণা, চন্ডিগড়ে ২২ জানুয়ারি- ২৫ জানুয়ারি বৃষ্টিও হবে৷ তবে কলকাতায় আবহাওয়া অন্যরকম থাকতে পারে। আগামী কয়েকদিনের জন্য তাপমাত্রা সামান্য হলেও বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে সকালে শীতের আমেজ ও রাত্রে আবহাওয়া শীতল হওয়ার সম্ভাবনা আছে।

আজকে সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। তবে গতকাল সকলের তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এইভাবে যদি চলে, তাহলে আর কয়েকদিনের মধ্যেই বাংলা থেকে বিদায় নেবে শীত।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026