নিউজ

আর আমদানি নয়, বিশ্ব বাজার অস্ত্র বিক্রি নিয়ন্ত্রণ করবে ভারত : প্রধানমন্ত্রী

আর আমদানির উপর নির্ভর করে বসে থাকতে হবে না দেশকে। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে ভারতের মাটিতেই তৈরী হবে বিভিন্ন শক্তিশালী প্রতিরক্ষা যান। আর তা শুধু দেশের কাজেই ব্যবহার হবে এমনটা নয়, প্রয়োজনে তার রফতানিও করা হবে। উত্তরপ্রদেশের লক্ষ্মৌতে একাদশ প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনে এসে এমনটাই জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি আরও বলেন, আগামী ৫ বছরের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির মাধ্যমে দেশের অর্থ ভান্ডারকে সমৃদ্ধশালী করে তোলায় এখন একমাত্র লক্ষ্য। এই ৫ বছরে ৩৫ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির লক্ষ্যমাত্রা স্থির করে দেন তিনি। এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোগপতিদের আহ্বান জানান তিনি। উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুতে দুটি সরকারি হাব বানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, এই কাজে দেশের অস্ত্র প্রস্তুতকারী সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন অস্ত্র প্রস্তুতকারী সংস্থাকে এ দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০: ‘আমরা উন্নয়ন চাই, বিজেপি বিভেদ চায়’: দিল্লির মুখ্যমন্ত্রী

ভারতে প্রতিরক্ষা সামগ্রী প্রস্তুত করে লাভজনক ব্যবসা করা যেতে সেই বার্তা বিশ্ববাজারে তুলে ধরেন তিনি। বিগত কয়েক বছরে প্রতিরক্ষা সামগ্রীর রফতানির খতিয়ান তুলে ধরেন তিনি। ২০১৪ সালে ২০০০ কোটি টাকা থেকে বেড়ে গত দু বছরে ১৭০০০ কোটি প্রতিরক্ষা সামগ্রী রফতানি হয়েছে বলে জানান তিনি। আগামী ৫ বছরে এই রফতানির লক্ষ্যমাত্রা ৩৫ হাজার কোটি টাকা করার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026