খেলা

IND Vs NZ: নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে আজ মাঠে নামবে ইন্ডিয়া! দেখুন, কেমন একাদশ সাজাতে চলেছেন রোহিত শর্মা

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমানরত ওডিআই সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে টিম ইন্ডিয়া। ইন্দোরের সবুজ গ্রাউন্ডে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করতে বদ্ধপরিকর রোহিত শর্মার টিম। ইতিমধ্যে সিরিজের প্রথম দুটি ম্যাচে কিউইদের পরাজিত করে সিরিজ জিতে নিয়েছে ভারত। আজ নিউজিল্যান্ডকে ক্লিন সুইপ করতে কেমন ভাবে ভারতীয় দল সাজাবেন অধিনায়ক রোহিত শর্মা চলুন দেখে নেওয়া যাক-

ওপেনিং জুটি: আজকের ম্যাচে অবশ্যই রোহিতের সাথে ওপেনিং করবেন দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করে ভারতীয় একাদশে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তরুণ এই ব্যাটসম্যান।

মিডল অর্ডার: নিউজিল্যান্ডের বোলিং বিভাগ অত্যন্ত শক্তিশালী হওয়ায় অধিনায়ক রোহিত শর্মা নিঃসন্দেহে সেরা ক্রিকেটারদের নিয়ে ভারতের দুর্গ তৈরি করবেন। মনে করা হচ্ছে, মিডল অডারে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে বিরাট কোহলি, ঈশান কিষাণ এবং সূর্য কুমার যাদবের কাঁধে।

অলরাউন্ডার: বিগত কয়েক ম্যাচে নিজেকে প্রমাণ করতে না পারলেও আজকের ম্যাচে সুযোগ পাবেন হার্দিক পান্ডিয়া। পাশাপাশি স্পিনার অলরাউন্ডার হিসেবে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন ওয়াশিংটন সুন্দর।

বোলার: সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় বোলিং এট্যাক দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে, আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে লজ্জাজনক ভাবে পরাজিত করতে শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক এবং মো সিরাজের হাতে।

এক নজরে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ– রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল,বিরাট কোহলি, ঈশান কিষাণ (উইকেট রক্ষক), সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর এবং উমরান মালিক।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026