নিউজ

বছরের শেষে ঐতিহাসিক সূর্যগ্রহণ দেখবে ভারতবর্ষ

বছর শেষ হচ্ছে, কিন্তু মন খারাপ করার কিছু নেই, বছরের শেষেই রয়েছে সুখবর। ঐতিহাসিক সূর্যগ্রহণ দেখতে চলেছে গোটা ভারত বর্ষ। ১৭২ বছর আগের ঘটে যাওয়া ঘটনা আবার ঘটতে চলেছে। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে গোটা ভারত বর্ষ।

বিজ্ঞানীরা বলছেন সূর্যকে কেন্দ্র করে তার পাশে থাকবে একটা আগুনের বলয় যার বৈজ্ঞানিক নাম ‘রিং অফ ফায়ার’। আগের কোনো ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে ঠিকঠাক ভাবে দেখা যায়নি তবে এবারে মহাকাশ বিজ্ঞানীরা জানান প্রায় আড়াই ঘণ্টা ধরে চলবে এমন ঘটনা সূর্যকে ৯০% ঢেকে ফেলবে চাঁদ। আর পাশ দিয়ে দেখা যাবে সেই রিং অংশটি।

আরও পড়ুন : ভারতীয় নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ধর্মের উল্লেখ করতে হবে না : অর্থ সচিব

তবে কলকাতা থেকে দেখার সম্ভাবনা অনেক কম, কারণ যেহেতু মেঘলা আকাশ তাই আপাতত মন খারাপ করেই থাকতে হবে কলকাতাবাসী, তবে কেরালার চেরুভাথুর জায়গা থেকে এই দৃশ্যটি খুব সুন্দর করে দেখা যাবে বলে জানিয়েছেন বৈজ্ঞানিকরা।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ২৫ তারিখ বৃষ্টি হতে পারে, কলকাতায় তার প্রভাব পড়বে। এই ২৬ তারিখে কলকাতা থেকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।নিম্নচাপের কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার ফলে আকাশ মেঘলা থাকবে। তার ফলে বড়দিনের ঠান্ডার দাপট ও খানিকটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কেরালার কাসারগোদ জেলার চেরুভাথুর থেকে এটি খুব ভালো করে দেখা যাবে বলেই জানিয়েছে বৈজ্ঞানিকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026