খেলা

বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ভারত

তৃতীয় ও অন্তিম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত। টস হেরে প্রথমে ব্যাট করে ভারত শ্রীলঙ্কার সামনে ২০২ রানের বিশাল এক লক্ষ্য স্থির করে। আজ ভারতীয় একাদশের পাশাপাশি ব্যাটিং অর্ডারেও অনেকগুলি পরিবর্তন হয়। ভারতীয় দুই ওপেনার প্রথম থেকেই আক্রমণাত্মক শুরু করেন, তাদের যোগ্য সঙ্গ দেন বাকি ব্যাটসম্যানরাও। ভারতীয় ইনিংসের শেষের দিকে তাণ্ডব চালান শার্দুল ঠাকুর। মাত্র ৮ বল খেলে ২২ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি।

২০১৫ সালে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার ৭৩ ম্যাচ পর আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামা সঞ্জু স্যামসন সেভাবে দাগ কাটতে পারেননি। প্রথম বলে ৬ মেরে দ্বিতীয় বলে ওয়ানিন্দু হাসারঙ্গার বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন তিনি তারপর একটি স্ট্যাম্পিং করেন সঞ্জু। অনেকদিন পর ম্যাচ খেলা মনীশ পান্ডে দারুন প্রদর্শন করেন। মাত্র ১৮ বল খেলে ৩১ রান করেন তিনি এছাড়াও একটি দুর্দান্ত রানআউট করেন এবং একটি ক্যাচ ধরেন মনীশ।

আরও পড়ুন : ৭৩ তম ম্যাচের পর ভারতীয় দলে সুযোগ সঞ্জু স্যামসনের

ভারতীয় বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। মাত্র ১৫.৫ ওভারেই ১২৩ রানে অলআউট হয়ে যায় তারা। মাত্র দুজন শ্রীলঙ্কান ব্যাটসম্যান দুই অঙ্কের স্কোরে পৌঁছাতে পারেন। ধনঞ্জয়া ডি সিলভা সর্বোচ্চ ৫৭ রান করেন। ম্যাথিউজ করেন ৩১ রান। ভারতীয়দের পক্ষে নবদীপ সাইনি তিনটি, শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর দুটি করে এবং বুমরাহ একটি উইকেট দখল করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026