মেয়েদের বিশ্বকাপে জয়ের হ্যাট্রিক করলো ভারত। আজ নিউজিল্যান্ডকে ৩ রানে হারিয়ে পরপর তিন ম্যাচে জয় পেলো ভারতের মেয়েরা। বিশ্বকাপের শুরুতে ভারতের মেয়েরা হারিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে, গত ম্যাচে তারা হারায় বাংলাদেশকে। আর এই ম্যাচে হারালো নিউজিল্যান্ডকে।
আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারতের মেয়েরা করে ৮ উইকেটে ১৩৩ রান। দলের হয়ে সর্বাধিক রান করেন ওপেনার শেফালী ভার্মা। ৩৪ বলে ৪৬ রান করেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন এমিলিয়া কেইর এবং রোজমেরি মাইর। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। শিখা পান্ডের বলে ওপেনার রাচেল প্রিস্ট আউট হন।
আরও পড়ুন : পরের মাসে বিরাটের অধিনায়কে এশিয়া একাদশ ম্যাচ খেলবে এই ১১ জন ক্রিকেটার
এরপর অধিনায়ক সোফি ডিভাইন এবং সুজি বেটস দলের হাল ধরেন। কিন্তু পুনম যাদব এবং দিপ্তী শর্মার অসাধারণ বোলিংয়ে দুজনেই তাড়াতাড়ি আউট হয়ে যান। শেষের দিকে এমিলিয়া কেইর দ্রুত রান তুললেও শেষ পর্যন্ত ১৩০ রানেই থামতে হয় নিউজিল্যান্ডকে। তিন রানে জিতে সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখলো ভারতীয় দল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…