খেলা

টানা চতুর্থ ম্যাচ জয়, শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে জিতলো ভারত

শনিবার মেলবোর্নে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে জিতলো ভারত। এই নিয়ে চলতি বিশ্বকাপে টানা চতুর্থ জিত ভারতের মেয়েদের। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ ওভারে ১১৩ রান করে তারা। ভারতের হয়ে চার উইকেট নেন রাধা যাদব, দুটি উইকেট নেন রাজশ্রী গায়কোয়াড়, একটি করে উইকেট নেন পুনম যাদব, শিখা পান্ডে এবং দিপ্তী শর্মা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন চামারী আতাপাত্তু।

১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার স্মৃতি মন্ধানার উইকেট হারিয়ে বসে ভারত। কিন্তু অন্য ওপেনার শেফালী ভার্মার ৪৭ রানের ইনিংসের উপর ভর করে সহজেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নেন শশীকলা শ্রীবর্ধনে এবং উদেশিকা প্রবোধানী। ভারতীয় মহিলা দল এই নিয়ে টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গেলো।

আরও পড়ুন : ব্যর্থ ভারতের ব্যাটিং, প্রথম ইনিংসে ২৫০ পেড়োতে পারল না ভারত

আজ দিনের অন্য খেলায় নিউজিল্যান্ডের মেয়েরা বাংলাদেশের মেয়েদের ১৭ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের মেয়েরা মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা। এদিন জেতার ফলে নিউজিল্যান্ডের সেমিফাইনালে যাওয়ার আশা এখনো বেঁচে থাকলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026