খেলা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় ভারতের, ম্যাচের সেরা অশ্বিন

চিপক: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল বিরাট কোহলি (Virat Kohli) অ্যান্ড কোম্পানি। প্রথম টেস্ট (Test) ম্যাচে পরাজয়ের পর কোহলির অধিনায়কত্ব নিয়ে গোটা দেশ জুড়ে যে সমালোচনা শুরু হয়েছিল, আজ যেন তিনি সেইসব সমালোচনার যোগ্য জবাব দিলেন। আজ, মঙ্গলবার (Tuesday) ৩১৭ রানে জয়লাভ করে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সেইসঙ্গে ১-১ ব্যবধানে সিরিজ়ে সমতা ফেরায়। দ্বিতীয় টেস্ট ম্যাচের নায়ক অবশ্যই রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। তিনি এই টেস্ট ম্যাচে আট উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে শতরান করেন। ঘরের মাঠে ১০ উইকেট শিকার না করতে পারার আক্ষেপ অশ্বিনের থাকবেই। তবে প্রথম ইনিংসে শতরান করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) (১৬১)। এখন দেখা যাক, কার হাতে তুলে দেওয়া হয় ম্যাচ সেরার পুরষ্কার।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ডের বিরুদ্ধে সবথেকে বড় ব্যবধানে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। ইতিপূর্বে ১৯৮৬ সালে লিডসে আয়োজিত একটি ম্যাচে ২৭৯ রানে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত।

এই টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট দল। ওপেনার রোহিত শর্মা ২৩১ বলে ১৬১ রানের দুরন্ত একটা ইনিংস দলকে উপহার দেন। আর এই শতরানের দৌলতেই ভারত ৩২৯ রানে পৌঁছয়। জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায়। তবে এর পিছনে যাঁর অবদান সবথেকে বেশি তিনি হলেন তামিলনাড়ুর ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তিনি একাই পাঁচ উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসেও খারাপ ব্যাটিং করেনি ভারতীয় ক্রিকেট দল। ২৮৬ রান তারা তোলে। এখানেও অশ্বিনের অবদান অনস্বীকার্য। দলের বাকি ব্যাটসম্যানরা যখন একে এরকে ফিরে যাচ্ছিলেন, ঠিক তখনই অধিনায়ক বিরাট কোহলির (৬২) সঙ্গে জুটি বাঁধেন তিনি।তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে ঝকঝকে একটা শতরান। ১৪৮ বলে ১০৬ রান করে আউট হল অশ্বিন। সেইসঙ্গে ভারতের ইনিংসও ২৮৬ রানে অলআউট হয়ে যায়।

তবে চতুর্থ ইনিংসে এই উইকেটে ইংল্যান্ডের ব্যাট করাটা যে যথেষ্ট চাপের হবে, সেটা আগে থেকেই আন্দাজ করা হয়েছিল। আর বাস্তবে ঠিক তেমনটাই ঘটল। ১৬৪ রানেই গেল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। পাঁচটি উইকেট নিলেন অক্সর প্যাটেল, তিনটে অশ্বিন এবং জোড়া উইকেট লেখা হল কুলদীপের নামে। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট দলে কুলদীপ এলেও, সেভাবে নিজের মাটি শক্ত করতে পারেননি। অবশেষে এই জোড়া উইকেট যেন তাঁর ক্ষততে প্রলেপ লাগাল।

তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে আগামী ২৪ তারিখ থেকে। খেলা হবে আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে। দিন-রাতের এই টেস্ট ম্যাচে ভারত জিততে পারে কি না, সেইদিকেই নজর থাকবে গোটা দেশের। কারণ ইতিপূর্বে অ্যাডিলেডে আয়োজিত গোলাপি বলের টেস্ট ম্যাচে ভারতকে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয়ে হয়েছিল। আশা করা হচ্ছে, সেই কথাটা মাথায় রেখেই আগামী ম্যাচটা খেলতে নামবেন বিরাট কোহলিরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026