নিউজ

Indian railways: বারাসাত-হাসনাবাদ শাখায় দুদিন বন্ধ থাকবে ট্রেন চলাচল, জানিয়ে দিয়েছে পূর্ব রেলওয়ে, দুর্ভোগের আশঙ্কা

ডাব্লিং করার কাজ হবে এবং সেই কারণে দুই দিন হাসনাবাদ থেকে বারাসাত শাখায় কোন ট্রেন চলাচল করবে না। সোমবার বিবৃতি দিয়ে এই কথা জানিয়ে দিয়েছে পূর্ব রেলওয়ে। আগামী ১৭ এবং ১৮ এপ্রিল এই দুই দিন বারাসাত থেকে হাসনাবাদ শাখায় কোন ট্রেন চলাচল করবে না। ১৯ তারিখ থেকে আবারও এই শাখায় ট্রেন চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে।

মঙ্গলবার এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, ‘আগামী সোমবার ১৭ এপ্রিল থেকে শিয়ালদহ ডিভিশনের সন্দালিয়া এবং লেবুতলা স্টেশনের মধ্যে ডাবলিং করার কাজ হবে। ১৬ এপ্রিল রবিবার রাত বারোটা থেকে শুরু হবে এই ডাবলিং করার কাজ এবং দুদিন পর্যন্ত এই কাজ চলবে। অর্থাৎ ১৭ এপ্রিল রাত থেকে শুরু হয় শেষ হবে ১৮ এপ্রিল রাত বারোটায়। এই দুইদিন বারাসাত থেকে হাসনাবাদ শাখায় কোন ট্রেন চলাচল করবে না। ১৯ এপ্রিল থেকে আবার এই শাখার ট্রেন চলাচল শুরু হবে।’

তিনি আরো বলেছেন, “পূর্ব রেলের এই কাজের ফলে বারাসাত এবং হাসনাবাদ শাখায় যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু ডাব্লিং করার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল যাত্রীদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।” প্রসঙ্গত উল্লেখ্য, বারাসাত থেকে হাসনাবাদ শাখায় ১৭ টি স্টেশন রয়েছে। রোজ লক্ষ লক্ষ যাত্রী এই শাখায় যাতায়াত করে থাকেন। সন্দালিয়া এবং লেবুতলা স্টেশনের মাঝে পূর্ব রেলের এই কাজের জন্য দুর্ভোগে পড়তে হবে সকলকে। এই জন্য রেলের তরফ থেকে আগাম ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026