ভারতীয় বায়ুসেনার ৮৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গাজিয়াবাদের কাছে বায়ুসেনার হিন্ডন ঘাঁটিতে একটি বর্ণাঢ্য ফ্লাই-পাস্টের আয়োজন করা হয়। এদিনের ফ্লাই-পাস্টে অংশগ্রহণ করেছে এলসিএ তেজস, জাগুয়ার, মিগ-২৯, মিদগ-২১ বাইসন, ও সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। এছাড়াও অংশ নিয়েছিল অবসরপ্রাপ্ত যুদ্ধবিমান থেকে আধুনিক সামরিক পণ্যবাহী বিমান ও প্রথমসারির যুদ্ধবিমান।
বায়ুয়েনার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “আপনার কেবল দেশের আকাশকে সুরক্ষিত রাখছেন না, তার সঙ্গে বিপর্যয়ের সময় মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনাদের সাহস, বীরত্ব ও আত্মত্যাগ সকলকে উদ্বুদ্ধ করে”। এসব যুদ্ধ বিমানের পাশাপাশি এদিন ভারতের সর্বাধুনিক ও সম্প্রতি অন্তর্ভুক্ত হওয়া রাফাল যুদ্ধবিমান এরও প্রদর্শন হয়।
৪.৫ প্রজন্মের দুই ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান রাফাল এরিয়াল রিকনেসঁস, ইন-ডেপ্থ স্ট্রাইক, গ্রাউন্ড সাপোর্ট,জাহাজ-বিধ্বংসী ভূমিকা পালন করতে পারে রাফাল। এছাড়াও ছিলো ই-ইঞ্জিন বিশিষ্ট টার্বোশ্যাফট অ্যাসল্ট অ্যান্টি-আর্মর হেলিকপ্টার মি-৩৫।
বিশাল ডানার চার-ইঞ্জিন বিশিষ্ট টি-টেলড্ সামরিক পণ্যবাহী বিমান সি-১৭ গ্লোবমাস্টার। টুইন টার্বো শ্যাফট অ্যাটাক হেলিকপ্টার এএইচ-৬৪ই অ্যাপাচে। এছাড়াও ছিলো সুপারসনিক এয়ার কমব্যাট ইন্টারসেপ্টপর যুদ্ধবিমান মিগ ২১ বাইসন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…