নিউজ

পুরোনো নিয়ম বদল, প্রয়োজনে চীনের বিরুদ্ধে গোলাগুলি ছুঁড়বে ভারতীয় সেনা

ইন্দো-চীন সংঘাত নিয়ে জোর জল্পনা চলছে এশিয়া মহাদেশ তথা সারা বিশ্ব জুড়ে। ক্রমেই সীমান্তে উত্তেজনা বাড়ছে। কিন্তু এতদিন পর্যন্ত দুই দেশের কেউই একে অপরের বিরুদ্ধে গোলাগুলি ছোঁড়েনি। তবে এবার সেই পুরানো নিয়মের পরিবর্তন করল ভারতীয় সেনা। লাদাখ সংঘর্ষের পরই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC)-এ কোনোরকম অস্বাভাবিক পরিস্থিতিতে গোলাগুলি ছোঁড়ার জন্য সেনাবাহিনীর তরফ থেকে জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সেদিন সর্বদল বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে জানিয়েছেন যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে ভারতীয় সেনা। সেনাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

ভারতীয় সেনার এই সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া প্রকাশ করেছে চীনা সংবাদমাধ্যম। ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন চীনের সরকারি মুখপাত্র সিনজিং। তিনি টুইট করে বলেন যে যদি এই খবর সত্যি হয়, তাহলে ভারতকে এর জন্য কড়া মূল্য চোকাতে হবে। উল্লেখ্য, ১৯৯৫ ও ২০০৫ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, এর আগে -র দুইদিকে ২ কিমির মধ্যে গুলি ছোঁড়েনি দুই দেশ। কিন্তু এবার ১৫ জুনের ঘটনার পর ভারত এই চুক্তি প্রয়োজনে পরিবর্তন করতে পারে। আর এবার ভারতীয় সেনা প্রয়োজনে গোলাগুলি ছুঁড়তে পারবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ইন্দো-চীন সংঘর্ষে ভারতের ২০ জন সেনা শহীদ হয়েছেন। আর চীনের ৪৩ জন সেনা মারা গেছেন। যদিও চীন এ ব্যাপারে কিছু বলেনি। এদিকে চীন যদি যুদ্দ করে তাঁর জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। চীনের বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্রসস্ত্র কিনতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে ভারত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026