নিউজ

চীনের গতিবিধি নজর রাখতে, বিশেষ গুণসম্পন্ন ড্রোন পেল ভারতীয় সেনাবাহিনী

গত ৪ঠা মে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীনা সেনার আগ্রাসন বৃদ্ধি এবং ১৫ই জুন গালওয়ান উপত্যকায় দুইদেশের সেনাবাহিনীর সংঘর্ষের পর ভারতীয় সেনার প্রয়োজন ছিল একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নজরদারী ড্রোনের। বিশেষ করে হেঁটে টহলদারির সময়, কারণ মাঝে মধ্যেই চীনের সেনার বাঁধার মুখে পড়তে হচ্ছিলো ভারতীয় জওয়ানদের।

এই পরিস্থিতিতে এবার প্রবল গতিসম্পন্ন, বিশ্বের সবচেয়ে হালকা এবং নিখুঁত নিশানা যুক্ত ড্রোন ভারতীয় সেনার হাতে তুলে দিলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। জানা গিয়েছে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীন সেনার গতিবিধি লক্ষ্য রাখার জন্যই এই ড্রোনটি সেনাবাহিনীকে দেওয়া হয়েছে।

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি নজরদারি ড্রোনের এই সিরিজটির নাম দেওয়া হয়েছে ‘ভারত’। ‘ভারত’ হাতে পাওয়ার পর প্যাংগং লেক, গালওয়ান উপত্যকা-সহ পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতের কর্তৃত্ব অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডিআরডিও-র চণ্ডীগড় ল্যাবরেটরিতে তৈরি এই ড্রোন এখনও অব্দি সবচেয়ে কম ওজনের।

শুধু কম ওজনই নয়, সাথে সাথে এটির বেশ কিছু বিশেষত্ব রয়েছে, যেমন –

* নজরদারি চালানোর সময় সরাসরি রিয়্যাল টাইম ভিডিও পাঠাবে রিসিভারে।

* সর্বোচ্চ ঠান্ডা পরিবেশেও নিখুঁত নজরদারি চালাতে পারে।

* কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শত্রুপক্ষ ও মিত্রপক্ষকে আলাদা করতে পারবে।

* ঘন জঙ্গলের মধ্যে কেউ লুকিয়ে থাকলেও সহজেই খুঁজে বার করে ফেলতে পারবে।

* রেডারে তার উপস্থিতি ধরা পড়বে না।

এই বিষয়ে ডিআরডিও-র একজন আধিকারিক এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “সম্প্রতি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চলমান বিবাদের জেরে পূর্ব লাদাখে নিখুঁত নজরদারির জন্য ভারতীয় সেনার এই রকম একটি ড্রোনের প্রয়োজন ছিল। সেই কথা মাথায় রেখেই ডিআরডিও তাদের ‘ভারত’ নামের শক্তিশালী এই ড্রোনটি দিয়েছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026