নিউজ

শীতেও লাদাখ পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি শুরু ভারতীয় সেনার

প্রতিদিনই নতুন নতুন এক একটি ঘটনায় চিনের সাথে ভারতের সম্পর্ক এক ধাপ করে খারাপের দিকে এগোচ্ছে। এছাড়াও প্রতিবার নিজের দেশকে সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নতুন অস্ত্রেরও ব্যবহার করেছে ভারতের সেনাবাহিনী।

চিন আর ভারতের সম্পর্ক এখন সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাড়িয়েছে। কিন্তু এবার সীমান্তের বিবাদে কাঁটা হতে পারে প্রকৃতি, কারণ আর কিছুদিন বাদেই শীত চলে আসবে। নভেম্বর, ডিসেম্বর মাসে লাদাখে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিসেলসিয়াস এ নেমে যাবে তাই বিশেষ ধরনের তাঁবু পাঠানো হয়েছে, তার মধ্য একসঙ্গে ৮ থেকে১০ জন সেনা থাকতে পারবেন৷ এছাড়াও শত্রু পক্ষকে হারানোর পাশাপাশি সেনাদের দেওয়া হবে পর্যাপ্ত ব্যবস্থা।

শীতে ব্যবহৃত সরঞ্জাম এবং তাপ নিয়ন্ত্রক জিনিসের পাশাপাশি থাকবে আরো অনেক আধুনিক সরঞ্জাম। ফাইবার প্লাস্টিকের ইগলু, তাঁবু এবং বিশেষ তুষার বুটের জন্য বিপুলভাবে আবেদন করা হয়েছে। যাতে কোনোভাবেই শীতে ভারতীয় সেনার লড়াই করতে সমস্যা না হয়।

দুদিন আগেই মস্কোয় দুই দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ওয়াং ই-এর মধ্যে বৈঠকের পর থেকেই কয়েক দিন ধরে প্যাংগং লেকের উত্তর দিকে ফিঙ্গার থ্রি এবং ফিঙ্গার ফোরের মধ্যবর্তী এলাকায় দু দেশেরই প্রায় দেড় থেকে দুই হাজার সেনা মুখোমুখি অবস্থানে রয়েছে৷ কিছুদিন আগেই ইনস্টিটিউট অফ ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসের গবেষক কর্নেল বিবেক চদ্দা বলেন,”ভারতীয় সেনাবাহিনী এবং চিনের সেনা দু’পক্ষই এলএসি-র কিছু অংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান দখলের চেষ্টা করতে পারে”। তাই এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে জোরকদমে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026