কেরিয়ার

ভারতীয় সেনায় চাকরির ব্যাপক সুযোগ, পুরুষ, মহিলা নির্বিশেষে সকলেই করতে পারবেন আবেদন

ভারতীয় সেনায় চাকরি করতে চাইলে এটাই হতে পারে আপনার জন্য সবথেকে ভালো সুযোগ। আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারতীয় সেনায় আবেদনের প্রক্রিয়া। আগ্রহী চাকরিপ্রার্থীরা ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে যোগাযোগ করে সেখান থেকে এই ভারতীয় সেনায় যোগদান করার সমস্ত পদ্ধতিটা জেনে নিতে পারবেন।এই মুহূর্তে শর্ট সার্ভিস কমিশনের সব মিলিয়ে ১৯১ টি শূন্যতা পূরণের জন্য লোক নিয়োগ করা হবে বলে জানিয়েছে ভারতীয় সেনা কর্তৃপক্ষ। এর মধ্যে টেকনিক্যাল পুরুষের সংখ্যা হবে ১৭৫ জন এবং বাকিরা থাকবেন মহিলা। ১৪ জন মহিলা ছাড়াও আর্মি জওয়ানদের বিধবাদের জন্য দুটি আসন রাখা হয়েছে। আগামী ২৪ আগস্ট এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে চাকরির প্রার্থীদের।

শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল পদে আবেদনের জন্য পুরুষ এবং মহিলা চাকরিপ্রার্থীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। সেক্ষেত্রে তাদের বি.টেক অথবা বি.ই ডিগ্রি থাকতেই হবে। তবে যদি নন টেকনিক্যাল পদে বিধবা চাকরি প্রার্থীর আবেদন করতে চান তাহলে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক। এই পথগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে টেকনিক্যাল এর জন্য ২০ থেকে ২৭ বছরের মধ্যে এবং নন টেকনিক্যালের জন্য সর্বাধিক ৩৫ বছর।

এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং চাকরিপ্রার্থীদের কোন আবেদনের ফি জমা দিতে হবে না। একবার আবেদন পত্র যাচাই হয়ে গেলে প্রার্থীদের পিইটি, এসএসবি ইন্টারভিউ এবং মেডিকেল পরীক্ষা দিয়ে তারপরেই চাকরিপ্রার্থীরা চাকরিটা পেতে পারবেন। বাছাই পর্ব সম্পূর্ণ হলে তারপরেই যোগ্য প্রার্থীদের গ্রহণ করবে ভারতীয় সেনা। এই পথে যোগ দিতে হলে ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতা, জাতি, বয়স, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং অন্য কোন প্রাসঙ্গিক নথিপত্র জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026