নিউজ

ফের উত্তপ্ত ইন্দো-চিন সীমান্ত! নাকুলায় চিনা অনুপ্রবেশকারীদের আটকাল ভারতীয় সেনা

নাকুলা: ফের উত্তপ্ত হলো ইন্দো চিন সীমান্ত (Indo-China Border)। নাকুলায় ভারত (India) ও চিনের (China) সেনার মধ্যে ফের সংঘর্ষ আহত হয়েছে দুই পক্ষের জওয়ানরাই। জানা গিয়েছে, ২০ জন চিনা সেনা ও চারজন ভারতীয় সেনা (Indian Army) আহত হয়েছে। ২০ জানুয়ারি (January) সিকিমের (Sikim) নাকুলায় চিনা সেনা অনুপ্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টা বানচাল করে দেয় ভারতীয় সেনা।

এর আগে গত বছর মে মাসে ভারত ও চিনা জওয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। তাতে ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন। তারপর থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি উত্তপ্ত। ওই ঘটনার পর দুই দেশের পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, যে কোনও মুহূর্তে যুদ্ধ লাগার আশঙ্কা তৈরি হয়। একাধিক বৈঠকেও সমাধান সূত্র মেলেনি।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, চিনা সেনার দিকে তারা এখনও নজর রেখেছে। এরপরও তারা কোনওরকম কাণ্ড ঘটানোর চেষ্টা করলে একইভাবে প্রতিহত করা হবে। সিকিমের নাকুলা সীমান্তে এখন আবহাওয়া প্রতিকূল। তবুও প্রতিটি পয়েন্টে সেনা সংখ্যা বাড়িয়েছে ইন্ডিয়ান আর্মি।

উল্লেখ্য, রবিবার সীমান্তে উত্তেজনা নিয়ন্ত্রণ করতে দুই দেশের সেনা আধিকারিক বৈঠক করে। গভীর রাত পর্যন্ত বৈঠক করেও ফলপ্রসূ হয়নি। বৈঠকে ভারতীয় সেনার তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, স্পর্শকাতর এলাকাগুলিতে ডি-এক্সেলেশন প্রক্রিয়া চিনকে এগোতে হবে। এছাড়া বেশ কিছু এলাকায় ডিসএনগেজমেন্ট-এর প্রস্তাবও দিয়েছে ভারতীয় সেনা। পূর্ব লাদাখ থেকে নিজেদের ১০ হাজার সেনা সরিয়েছে চিন। কিন্তু নাকুলা পাস দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026