ব্রিটিশ রাজপুত্র প্রিন্স চার্লসকে করোনা ভাইরাসের হাত থেকে সুস্থ করেছেন এক ভারতীয় আয়ুর্বেদিক চিকিৎসক। আজ এমনটাই দাবি করলেন আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক। আজ সাংবাদিকদের সামনে আয়ুষ মন্ত্রী বলেন, ‘বেঙ্গালুরুর এক আয়ুর্বেদিক চিকিৎসক আমায় ফোন করে জানিয়েছেন যিনি প্রিন্স চার্লসকে করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি দিয়েছেন।
আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি মিশিয়ে ওষুধ তিনি প্রিন্স চার্লসকে দিয়েছিলেন, তাতেই প্রিন্স চার্লস সুস্থ হয়ে উঠেছেন বলে তিনি দাবি করেছেন।’ আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি কিভাবে করোনা সারিয়ে দেয়, এটি তারই একটি উদাহরণ বলে মন্তব্য করেন আয়ুষ মন্ত্রী।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ প্রিন্স চালর্স করোনায় আক্রান্ত বলে জানায় ব্রিটিশ রাজপরিবার। তারপরই তাকে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন। এরপরই আজ এই দাবি করলেন আয়ুষ মন্ত্রী। তিনি আরও বলেন, ‘এই মুহুর্তে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের উপর এই ওষুধ ব্যবহার করা যেতে পারে। কারণ এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে বিজ্ঞানীরা অবশ্যই পরীক্ষা করে দেখুক এই ওষুধের বিষয়ে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…