ভারতের প্রতিটি মানুষ তাদের আয়ের অংশ কোথাও না কোথাও বিনিয়োগ করে থাকেন যাতে ভবিষ্যতে চাহিদা মেটানো যায়। বাজারে বেশ কিছু বিনিয়োগের বিকল্প রয়েছে কিন্তু কিছু এমন বিকল্প রয়েছে যেখানে বাজারের ঝুঁকি জড়িত রয়েছে। এরকমই একটি বিশেষ প্রকল্প হল ফিক্স ডিপোজিট। বিনিয়োগের বিকল্পগুলির মধ্যে সবথেকে নিরাপদ বিকল্প হল ফিক্স ডিপোজিট একাউন্ট। এতে বাজারের কোন রকমের ঝুঁকি নেই। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সুদের হারে রিটার্ন পাওয়া যায় এই প্রকল্পে। সিনিয়র সিটিজেনরা ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সাধারণ মানুষের থেকে বেশি সুদ পেয়ে থাকেন। কয়েকটি ব্যাংক রয়েছে যারা প্রবীণ নাগরিকদের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সর্বোচ্চ সুদ দিয়ে থাকে। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক।
১. ব্যাঙ্ক অফ বরোদা
এই ব্যাংকে তিন বছরের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ৭.৭৫ শতাংশ সুদ পাওয়া যায়। এই ব্যাংকের প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সর্বোচ্চ সুদ পাওয়া যায়। এক লক্ষ টাকার বিনিয়োগ ৩ বছরে ১.২৬ লক্ষ টাকা হয়ে যায়।
২. AXIS BANK
এই ব্যাংক প্রবীণ নাগরিকদের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ৭.৬০ শতাংশ সুদ দিয়ে থাকে। তিন বছরে ১ লক্ষ টাকার বিনিয়োগ বেড়ে হয়ে যায় ১.২৫ লক্ষ টাকা।
৩. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
এই ব্যাংক ফিক্স ডিপোজিট একাউন্টে ৭.৫০ শতাংশ করে সুদ দিয়ে থাকে। তিন বছরের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা এখানে ১ লক্ষ টাকার বিনিয়োগে ১.২৫ লক্ষ টাকা পেয়ে যান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…