খেলা

Rohit Sharma: ‘এক যুগ আগে দেশের মাটিতেই বিশ্বকাপ জিতেছি! এবার….’, সমর্থকদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন রোহিত

দীর্ঘ এক যুগ পর অবশেষে ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে একদিনের বিশ্বকাপের মেগা আসর। ২০১১ সালের পর এবার ঘরের মাটিতে বিশ্বকাপ জয়ের উদ্দেশ্যে প্রস্তুতি শুরু করেছে ব্লু-বাহিনী। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বিশ্বকাপের মেগা আসর শুরু হওয়ার ১০০ দিন আগে অর্থাৎ গত মঙ্গলবার ম্যাচ সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। সব মিলিয়ে ১২টি ভেন্যুতে হতে চলেছে এবারের বিশ্বকাপের ম্যাচগুলি। ফলে ইতিমধ্যে উৎসবের রব লেগেছে প্রত্যেকটি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

এবার সেই উৎসবে যোগ দিতে দেখা গেল ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকেও। বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি ঘোষণা হতেই বড় বার্তা দিলেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন,’এটা আমাদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা হতে চলেছে যে, ১২ বছর পর আমরা ঘরের মাটিতে বিশ্বকাপ খেলতে চলেছি। আমি নিশ্চিত দেশব্যাপী সমর্থকরা আমাদের মাঠে নামতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।’

তিনি আরও লেখেন,’এই বিশ্বকাপের প্রতিটা ম্যাচ প্রতিযোগিতামূলক হতে চলেছে। এখন ক্রিকেট খেলাটা আগের থেকে আরও বেশি গতিময় হয়ে উঠেছে। পাশাপাশি দলগুলিও আগের থেকে অনেক বেশি পজিটিভ মনোভাব নিয়েই মাঠে নামছে। আমরা আশাবাদী যে, আমরাও ভালোভাবে প্রস্তুত হয়ে উঠবো। এই অক্টোবর-নভেম্বর মাসে আমরাও আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী।’

আসন্ন বিশ্বকাপে ভারতের ম্যাচ সূচি-

৮ অক্টোবর– ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই)

১১ অক্টোবর– ভারত বনাম আফগানিস্তান (দিল্লি)

১৫ অক্টোবর– ভারত বনাম পাকিস্তান (আমদাবাদ)

১৯ অক্টোবর– ভারত বনাম বাংলাদেশ (পুণে)

২২ অক্টোবর– ভারত বনাম নিউজিল্যান্ড (ধরমশালা)

২৯ অক্টোবর– ভারত বনাম ইংল্যান্ড (লখনউ)

২ নভেম্বর– ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (মুম্বই)

৫ নভেম্বর– ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কলকাতা)

১১ নভেম্বর– ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (বেঙ্গালুরু)

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026