খেলা

Team India: ইতিহাসে প্রথমবার ঘটলো এই ঘটনা, ভারতের বিস্ময়কর রেকর্ডে আতঙ্ক ছড়ালো বিশ্ব ক্রিকেটে

আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে ভারতীয় দলের নামে যুক্ত হল ক্রিকেটের বিস্ময়কর রেকর্ডটি। গতকাল শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমে অবাস্তব এই রেকর্ড গড়ে ভারতীয় দল। পাশাপাশি ৩-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিলের বিধ্বংসী ইনিংসে একপ্রকার তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কান শিবির। ফলশ্রুতিতে ৩১৭ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত।


আর বিরাট এই ব্যবধানে ম্যাচ জেতার ফলে বিশ্ব ক্রিকেটের বিস্ময়কর রেকর্ডটি নিজেদের নামে করে নিয়েছে টিম ইন্ডিয়া। ইতিপূর্বে ওডিআই ক্রিকেটে সর্বাধিক ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০০৮ সালে আয়ারল্যান্ডকে ২৯০ রানের ব্যবধানে হারিয়ে বিস্ময়কর রেকর্ড গড়েছিল নিউজিল্যান্ড। পাশাপাশি ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ২৭৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। গতকাল ৩১৭ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জয়ের আগে ভারত সর্বোচ্চ রানের ব্যবধানে হারিয়েছিল বারমুডাকে। ২০০৭ সালে ২৫৭ রানে ব্যবধানে বারমুডাকে পরাজিত করেছিল ভারত।

তবে গতকাল ওডিআই ক্রিকেটের সবকটি রেকর্ড ভেঙেছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯১ রানের পাহাড় প্রমান লক্ষ্যমাত্রা স্থির করে শ্রীলংকার সামনে। টিম ইন্ডিয়ার হয়ে ১৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি। ১১০ বলের বিস্ফোরক সেই ইনিংসে ১৩টি চার ও 8টি ছক্কা হাকান বিরাট কোহলি। তিনি ছাড়াও সেঞ্চুরি করেন শুভমান গিল। গিল ৯৭ বলে ১৪ চার ও ২ ছক্কার সাহায্য ১১৬ রান করেন। এরপর বল হাতে ধ্বংসাত্মক হয়ে ওঠেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তিনি ১০ ওভার বোলিং করে ৩২ রানের বিনিময়ে ব্যক্তিগত ৪ উইকেট দখল করে শ্রীলংকান ব্যাটিং শিবির গুঁড়িয়ে দেন। ফলশ্রুতিতে ৩১৭ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে টিন ইন্ডিয়া।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026