খেলা

Cricketer love story: ফ্যাশন ডিজাইনের প্রেমে বোল্ড হয়েছেন ভারতীয় এই ক্রিকেটার, বিয়ে করেছেন সমুদ্র তীরে!

ক্রিকেটের ইতিহাস যেন ভারতীয় ক্রিকেটারদের ভালোবাসার গল্প সিনেমাকেও হার মানাবে! বর্তমানে ভারতীয় ক্রিকেটে অনেক ক্রিকেটার রয়েছেন যারা দীর্ঘদিন ভালোবাসার সম্পর্কে জড়িয়ে সাতপাকে বাঁধা পড়েছেন। যেখানে সাধারণ ঘরের কন্যা থেকে বাদ পড়েননি বলিউডের তারকা অভিনেত্রীরা। আজ আমরা এমন এক ভারতীয় ক্রিকেটারের প্রেমের কাহিনী উন্মোচন করতে চলেছি যা নিঃসন্দেহে একটি রোমান্টিক সিনেমার গল্প হতে পারে।

সবেমাত্র ভারতীয় দলে অভিষেক ঘটেছিল তরুণ লেগ স্পিনার রাহুলের। ঠিক সেই মুহূর্তে মাত্র ২৩ বছর বয়সে নিজের প্রেমিকার সাথে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। তবে শুধুমাত্র এখানে তাদের প্রেমের গল্পের সমাপ্তি ঘটেনি, বরং সোশ্যাল মিডিয়ায় তাদের জোরদার উপস্থিতি ক্রিকেটপ্রেমীদের বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আপনাদের জানিয়ে রাখি, রাহুল চাহারের স্ত্রী ঈশানি জোহর পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। বহু বছর ডেট করার পর দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

লেগ স্পিনার রাহুল চাহারের স্ত্রীর নাম ইশানি জোহর। রাহুল চাহার এবং তার দীর্ঘদিনের বান্ধবী ঈশানী জোহর ৯ই মার্চ ২০২২-এ গোয়ার একটি সুন্দর মনোরম পরিবেশে সাত পাকে বাঁধা পড়েছিলেন। তবে রাহুল চাহার এবং ইশানি জোহর ২০১৯ সালে বাগদান সেরে ফেলেছিলেন। বাগদানের পর থেকে দীর্ঘ ৩ বছর ডেট করেছেন দুজনে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক রিল ভিডিওতে নেট প্রেমীদের মনোরঞ্জন করেছে এই জুটি।

উল্লেখ্য, ভারতের হয়ে খুব কম সংখ্যক আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন রাহুল চাহার। তবে ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে নিয়মিত মুখ তিনি। বল হাতে আইপিএলের আসরে বেশ সক্রিয় তিনি। ২৩ বছর বয়সী লেগ স্পিনার রাহুল চাহার ভারতের হয়ে ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৭ উইকেট নিয়েছেন। এছাড়া তিনি ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তার ক্যারিয়ারের একমাত্র ওডিআই ম্যাচ খেলেছেন। সেই ম্যাচে তিনি নিয়েছিলেন ৩ উইকেট।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026