খেলা

Indian cricketer: এই ভারতীয় ক্রিকেটারের সাথে ‘প্রতারণা’ করেছিলেন তার প্রাক্তন বান্ধবী, ২ বছর পর ডাক পেলেন জাতীয় দলে

বর্তমানে ভারতীয় ক্রিকেট দল রোহিত শর্মার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ওভারের সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। ইতিমধ্যে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ১২ রানে পরাজিত করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ গজের ময়দানে নামবেন বিরাট কোহলিরা। এদিকে ওডিআই সিরিজ শেষ হতেই কেন উইলিয়ামসনদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আর এই সিরিজে দীর্ঘ দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বিধ্বংসী ক্রিকেটারের প্রত্যাবর্তন ঘটতে চলেছে ভারতীয় দলে।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। বিগত দুই বছর ধরে ধারাবাহিকভাবে জাতীয় দল থেকে বাদ পড়েছেন ভারতীয় এই ওপেনার। ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে অবশেষে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে জাতীয় দলে জায়গা নিশ্চিত করেছেন তিনি। এদিকে,পৃথ্বী শ জাতীয় দলে প্রত্যাবর্তন করতেই ব্যক্তিগত কারণে সংবাদ শিরোনামের শীর্ষে পৌঁছেছেন তিনি। আসলে ভারতীয় এই ক্রিকেটারের প্রাক্তন বান্ধবী প্রাচি সিং বাগদান সেরে ফেলেছেন।

আপনাদের জানিয়ে রাখি, পৃথ্বী ও প্রাচির মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। তবে গত বছরই তাদের দুজনের ব্রেক আপ হয়ে যায়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পৃথ্বী এখন নিধি তাপাডিয়ার সাথে ডেট করছেন। তবে ছাড়াছাড়ি হওয়ার পূর্বে ভারতীয় ক্রিকেট জগতে সেরা জুটির তালিকায় নাম লিখিয়েছিল এই জুটি। সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ফলো করার পাশাপাশি নিজেদের পোস্টে কমেন্ট করতেন এই জুটি। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়তো সোশ্যাল মিডিয়ায়।

তবে ২০২২ সালের প্রথমার্ধে ভারতীয় ক্রিকেটারের সাথে সম্পর্ক ছিন্ন করেন প্রাচি। জানলে অবাক হবেন, ২০২২ সালের প্রথম দিনটি দুজনে একসাথে সেলিব্রেট করেছিলেন। তবে কোন কারণবশত তাদের সম্পর্কের সমাপ্তি ঘটে। সূত্রের মান্যতা অনুযায়ী, পৃথ্বীর প্রাক্তন বান্ধবী প্রাচি সিং বাগদান সেরে ফেলেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন এই জুটি।

Kriti Lekha Shome

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026